Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আফগানিস্তান ম্যাচ হেরেও বিচলিত নন সুনীলদের হেডস্যার

আফগানিস্তান ম্যাচ হেরেও বিচলিত নন সুনীলদের হেডস্যার

Online Desk মার্চ 27, 2024
IMG_3091.JPG

স্পোর্টস ডেস্ক: সুনীল ছেত্রীর ১৫০তম আন্তর্জাতিক ম্যাচকে স্মরণীয় করে রাখতে পারলেন না তাঁর সতীর্থরা। সুনীল নিজে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিলেও দ্বিতীয়ার্ধে তিনি মাঠ ছেড়ে চলে যাওয়ার পরই ১৮ মিনিটের মধ্যে দু-দু’টি গোল করে ভারতকে হারিয়ে দেয় আফগানিস্তান।
ভারতীয় ফুটবলারদের সেই পুরনো রোগই তাদের ফের ব্যর্থতার অন্ধকারে ঢেকে দেয় এ দিন। একাধিক গোলের সুযোগ হাতছাড়া করে এ বার বিশ্বের ১৫৮ নম্বর দেশের কাছেও হারতে হল তাদের। যে ম্যাচ অন্তত তিন গোলে জেতা উচিত ছিল, ঘরের মাঠে সেই ম্যাচ ১-২-এ হেরে মাঠ ছাড়লেন ইগর স্টিমাচের দলের ফুটবলাররা।হারের পরে ভারতীয় কোচ ইগর স্টিমাচকে শুনতে হল গো ব্যাক স্টিমাচ আওয়াজ। যদিও চিন্তা করছেন না ভারতের এই বিদেশী কোচ। তার কথায়,’এগিয়ে থেকেও হারটা হজম করা সত্যিই কষ্টের। তবে আমরা ঘুরে দাঁড়াবো পরবর্তী ম্যাচগুলোতে এটা আমার বিশ্বাস। আর যখন ভালো করব এরাই আমাদের হয়ে গলা ফাটাবে। তাই এই সব নিয়ে পাত্তা দিচ্ছি না।জুনে দুটো প্রস্তুতি ম্যাচে দল ভালো সময় পাবে। ঠিক ঘুরে দাঁড়াব তখন।’ম্যাচের পরে সুনীলকে হতাশায় কপালে হাত রাখতে দেখা যায়।ভারতীয় সময়ে বুধবার রাত ১২.৩০-এ যদি কাতারের কাছে হেরে যায় তিন পয়েন্ট নিয়ে গ্রুপের একেবারে নীচে থাকা কুয়েত, তা হলে দুই দলই স্বস্তি পাবে। কিন্তু উল্টো ফল হলে বা ড্র হলে ভারতকে সরিয়ে দু’নম্বর জায়গাটা দখল করবে এই কুয়েতই। এশীয় বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় হারের ফলে ভারতের তৃতীয় রাউন্ডে যাওয়ার রাস্তা কঠিন হয়ে গেল। এই রাউন্ডের গণ্ডী পেরোতে গেলে জুনের প্রথম সপ্তাহে ঘরের মাঠে কুয়েতের বিরুদ্ধে জিততেই হবে সুনীল ছেত্রীদের। কাতারের বিরুদ্ধেও ভাল খেলতে হবে তাদের।

Post Views: 88

Continue Reading

Previous: গিলদের বড় রানে হারিয়ে জোড়া জয় চেন্নাইয়ের
Next: বিজেপির মর্যাদার লড়াই বালুরঘাট ! কিন্তু হাওয়া কোন দিকে?

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.