Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আফগানিস্তানের বিরুদ্ধে ১৫০ তম আন্তর্জাতিক ম্যাচ সুনীলের, সংবর্ধনা দেবে ফেডারেশন

আফগানিস্তানের বিরুদ্ধে ১৫০ তম আন্তর্জাতিক ম্যাচ সুনীলের, সংবর্ধনা দেবে ফেডারেশন

Online Desk মার্চ 26, 2024
tf.png

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার গুয়াহাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচে নিজের ১৫০ তম ম্যাচ খেলবে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী । ম্যাচে নামার আগে সুনীলকে সংবর্ধনা দেবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এদিন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বললেন,’এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে বলেছেন, ‘‘এটা একটা আশ্চর্যজনক এবং বিস্ময়কর ব্যাপার। ২০০৫ সাল থেকে দেশের হয়ে খেলছে সুনীল ছেত্রী। এত দিন ধরে ওকে সর্বোচ্চ পর্যায় খেলতে দেখা আমাদের সৌভাগ্য।ভারতীয় ফুটবলের পতাকাকে দীর্ঘ দিন ধরে উঁচুতে ধরে রয়েছে সুনীল। ও শুধু দুর্দান্ত ফুটবলারই নয়, লক্ষ লক্ষ ছেলেমেয়েকে ফুটবল খেলতে অনুপ্রাণিত করেছে। আন্তর্জাতিক ফুটবলে এই উচ্চতায় পৌঁছনোর জন্য সুনীলকে আমার অভিনন্দন।’ভারতীয় কোচ ইগর স্টিমাচ বললেন,“হাজার হাজার ছেলে একদিন দেশের হয়ে মাঠে নামার স্বপ্ন চোখে নিয়ে ফুটবল জীবন শুরু করে। সেখানে ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে যে, তাকে সর্বকালের সেরা ছাড়া আর কিছুই বলা যায় না। আশা করি, আমাদের অধিনায়ক মঙ্গলবার ভক্তদের সামনে তার এই ঐতিহাসিক ম্যাচকে চিরস্মরণীয় করে রাখবে”।ভারতের জার্সি গায়ে সুনীল ছেত্রী প্রথম মাঠে নামেন ১৯ বছর আগে ২০০৫-এর জুনে পাকিস্তানের বিরুদ্ধে, কোয়েটায়। ১-১-এ ড্র হওয়া সেই ম্যাচে ভারতের হয়ে একমাত্র গোলটিও করেছিলেন তিনিই। তারপর থেকে এ পর্যন্ত ১৪৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ৯৩টি গোলও করেছেন, যা ভারতীয় ফুটবলে সর্বোচ্চ। এ পর্যন্ত যতগুলি মাইলস্টোন ম্যাচ খেলেছেন তিনি, অর্থাৎ ২৫, ৫০, ৭৫, ১০০ ও ১২৫তম ম্যাচ, তার প্রতিটিতেই গোল করেছেন তিনি। এ বার ১৫০তম ম্যাচেও গোল পাবেন তিনি, এমনই আশা করছেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। তা ছাড়া এই ম্যাচে সুনীলকে জয় উপহার দেওয়াই নিশ্চয়ই তাঁর সতীর্থদের কাছে বাড়তি মোটিভেশন হতে চলেছে।

Post Views: 96

Continue Reading

Previous: প্রকাশ আইপিএলের দ্বিতীয় পর্বের সূচি, নাইটরা ইডেনে কবে কবে নামছে দেখে নিন
Next: গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.