Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শনে প্রধানমন্ত্রী, কথা বললেন বেঁচে থাকা একমাত্র যাত্রীর সঙ্গে

বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শনে প্রধানমন্ত্রী, কথা বললেন বেঁচে থাকা একমাত্র যাত্রীর সঙ্গে

Online Desk জুন 13, 2025
20250613_104204.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বৃহস্পতিবার গুজরাটের আমেদাবাদে মৃত্যু হয়েছে ২৪১ জনের। ঘটনার এক দিন পর শুক্রবার সেই দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পর অহমদাবাদ সিভিল হাসপাতালেও যান তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নাইডুও। শুক্রবার সকালে প্রধানমন্ত্রীকে আনতে আহমেদাবাদ বিমানবন্দরে যান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল, কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাতিল এবং গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি। হাসপাতালে গিয়ে বিমান দুর্ঘটনায় এক মাত্র জীবিত যাত্রী বিশ্বকুমার রমেশের সঙ্গে দেখা করেন মোদী।

উল্লেখ্য, বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে মৃত্যু হয় বিমানে থাকা ২৪১ জনেরই! এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই বিপত্তি ঘটে। বিমানটি আহমেদাবাদের মেঘানী নগরের সিভিল হাসপাতালের স্টাফ কোয়ার্টার অতুল্যম ফ্ল্যাটে ভেঙে পড়ে।

আহমেদাবাদ পুলিশের তরফে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটে থাকা ২৪১ জনের মৃত্যু হয়েছে। বিমানটিতে ২৪২ জন ছিলেন। তার মধ্যে এক জন জীবিত রয়েছেন। ২৪২ জনের মধ্যে ২৩০ জন ছিলেন যাত্রী এবং ১২ জন ক্রু। এটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল, যাঁর ৮,২০০ ঘন্টা ওড়ার অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়া ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার, যার ১,১০০ ঘন্টা ফ্লাইং আওয়ার ছিল।

Post Views: 76

Continue Reading

Previous: ইরানের পরমাণু কেন্দ্রে আক্রমণ করল ইজরায়েল, বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান
Next: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় “এটা আমাদের সকলের জন্য কঠিন দিন,” বললেন এয়ার ইন্ডিয়ার সিইও

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.