Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • ইরানের পরমাণু কেন্দ্রে আক্রমণ করল ইজরায়েল, বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান

ইরানের পরমাণু কেন্দ্রে আক্রমণ করল ইজরায়েল, বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান

Online Desk জুন 13, 2025
20250613_100305.jpg

ওঙ্কার ডেস্ক: ইজরায়েলি হানা এবার ইরানে। ইরানের পরমাণু কেন্দ্র এবং‌ সামরিক ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ করল নেতানিয়াহুর বাহিনী। শুক্রবার সকাল থেকে এই আক্রমণ শুরু করে দেশটির সেনাবাহিনী। ইজরায়েলি হানার কথা স্বীকার করে নিয়েছে ইরান।

ইরানের পরমাণু ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালানোর কথা জানিয়েছেন ইজরায়েলের সেনাবাহিনীর এক আধিকারিক। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাট্‌জ জানিয়েছেন, তাঁরা ইরানে আঘাত হেনেছে। তবে কোথায় কোথায় আঘাত হানা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইজরায়েলের হানায় মৃত্যু হয়েছে ইরানের সেনাবাহিনীর কমান্ডার হোসেন সালামির। অন্য দিকে, ইরান পাল্টা প্রত্যাঘাত করতে পারে এই আশঙ্কায় ইজরায়েলে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। নেতানিয়াহুর বাহিনী জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে ‘অপারেশন রাইসিং লায়ন’ শুরু করেছে।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু সংক্রান্ত আলোচনা কার্যত ভেস্তে গিয়েছে। কোনও সুরাহা এখনও পর্যন্ত হয়নি। বুধবার তেহরানে মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ। সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে তার মূল্য তারা চড়াভাবে দেবে। মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি আমাদের রেঞ্জের মধ্যেই রয়েছে, প্রয়োজনে একযোগে আঘাত হানতে আমাদের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত।’ ট্রাম্পের দেশকে এই হুঁশিয়ারি দেওয়ার আবহে ইরানের উপর আক্রমণ করল ইজরায়েল।

Post Views: 188

Continue Reading

Previous: AI171 দুর্ঘটনা: ‘মেডে’ সংকেত পাঠিয়েও রক্ষা পেল না বিমান, এই সংকেতের অর্থ কী?
Next: বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শনে প্রধানমন্ত্রী, কথা বললেন বেঁচে থাকা একমাত্র যাত্রীর সঙ্গে

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026
FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.