Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • AI171 দুর্ঘটনা: ‘মেডে’ সংকেত পাঠিয়েও রক্ষা পেল না বিমান, এই সংকেতের অর্থ কী?

AI171 দুর্ঘটনা: ‘মেডে’ সংকেত পাঠিয়েও রক্ষা পেল না বিমান, এই সংকেতের অর্থ কী?

Online Desk জুন 13, 2025
air-india-crash.png

ওঙ্কার ডেস্ক: এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর AI171) আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটিতে ২ জন পাইলট, ১০ জন ক্রু মেম্বার সহ মোট ২৪২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান। এছাড়াও ১১টি শিশুও ছিল ওই বিমানে।
উড়ান শুরু করার কিছুক্ষণের মধ্যেই পাইলট ককপিট থেকে ‘মেডে’ সংকেত পাঠান। এই সংকেত একটি জরুরি সহায়তা চাওয়ার সংকেত। এর কিছু সময় পরেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের। এরপর বিমানটি আহমেদাবাদের মেঘানীনগর এলাকার বি জি মেডিকেল কলেজ হোস্টেলের উপর ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং চারপাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয় ঐ হোস্টেলের মেস এরিয়া, অনুমান করা হচ্ছে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছন বি জি মেডিকেল কলেজ হোস্টেলের বহু ছাত্র। হোস্টেলের হতাহতের তালিকা এখনও প্রকাশ হয়নি।
উল্লেখ্য এই ‘Mayday’ শব্দটি এসেছে ফরাসি শব্দ “m’aider” থেকে, যার অর্থ “আমাকে সাহায্য করো”। এই সংকেতটি লন্ডনের ক্রয়ডন বিমানবন্দরের রেডিও অফিসার ফ্রেডরিক স্ট্যানলি মকফোর্ড তৈরি করেন। ১৯২৩ সাল থেকে এটি বিমান ও জাহাজ চলাচলের ক্ষেত্রে জরুরি সংকেত হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ১৯২৭ সালে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। যখন কোনও পাইলট তিনবার “Mayday” বলেন, তখন বোঝা যায় যে বিমানটি মারাত্মক বিপদের মধ্যে পড়েছে এবং দ্রুত সাহায্যের প্রয়োজন। এই সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই সব রেডিও বার্তা বন্ধ করে সেই বিমানের বিষয়েই অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। পাইলট এরপর জানান বিমানের নাম বা কল সাইন তার অবস্থান কী ধরনের সমস্যা হয়েছে বিমানে কতজন আছেন কী ধরণের সাহায্য দরকার
AI171 বিমানের পাইলট যেহেতু উড়ানের কয়েক মিনিট পরই ‘মেডে’ সংকেত পাঠিয়েছিলেন, বোঝা যাচ্ছে তাঁরা সঙ্গে সঙ্গে বিপদ বুঝতে পেরেছিলেন। সংকেত পাওয়ার পর ATC জরুরি ব্যবস্থা শুরু করে, উদ্ধারকারী বাহিনী ও চিকিৎসা দল ঘটনাস্থলের দিকে রওনা হয়।

Post Views: 230

Continue Reading

Previous: কল্যানী হাসপাতালে স্ত্রী রোগ ও নবজাতক সেবার সূচনা
Next: ইরানের পরমাণু কেন্দ্রে আক্রমণ করল ইজরায়েল, বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.