Skip to content
অক্টোবর 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • সিআর পার্কে দুর্গাপুজোর মণ্ডপে ভাঙচুর, বিদ্যুৎ বিচ্ছিন্ন করার অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে, সরব আপ

সিআর পার্কে দুর্গাপুজোর মণ্ডপে ভাঙচুর, বিদ্যুৎ বিচ্ছিন্ন করার অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে, সরব আপ

Online Desk অক্টোবর 19, 2026
New-Project-100.webp

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুর্গাপুজোর সময় দিল্লিতে বাঙালিদের হেনস্তা করার অভিযোগ তুলল আম আদমি পার্টি। এক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট করে এই অভিযোগ করেছেন আপ নেতা তথা সিআর পার্কের প্রাক্তন বিধায়ক সৌরভ ভরদ্বাজ।

সৌরভের অভিযোগ, দিল্লির সিআর পার্কের দুর্গাপুজো এবং সেখানকার বাঙালিদের উপর হেনস্তা চালাচ্ছে দিল্লি পুলিশ। প্যান্ডেলে ঢুকে ভাঙচুর, বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার মতো অভিযোগও তুলেছেন তিনি।

এক্স হ্যান্ডেলে সৌরভ লেখেন, দিল্লিতে সারাদিন-রাত দোকান খোলা থাকে, মাঝরাত পর্যন্ত রামলীলা চলে। গত বছরও দুর্গাপুজোর প্যান্ডেলে রাত ১২টা পর্যন্ত মাইক বাজানোর অনুমতি ছিল। কিন্তু এবার রাত ১০টার পরই সব বন্ধ করে দেওয়া হচ্ছে। বাঙালিদের সঙ্গে কেন এমন বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

তাঁর আরও অভিযোগ, বি-ব্লকের পুজো প্যান্ডেলে ঢুকে ভাঙচুর চালিয়েছেন দিল্লি পুলিশের কনস্টেবলরা। মণ্ডপের জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সিআর পার্কের বাঙালিরা দিল্লির সবচেয়ে শিক্ষিত ও ভদ্র সমাজের মধ্যে পড়েন, তাহলে তাঁদের প্রতি এমন আচরণ কেন, প্রশ্ন তোলেন সৌরভ। উত্তর কলকাতার চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনার উল্লেখ করে তিনি বলেন, পুজো মণ্ডপ ১২টার বদলে ১০টায় বন্ধ করে দিলে একসঙ্গে বেশি ভিড় জমবে, তাতে বড় দুর্ঘটনার আশঙ্কা থাকে।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, আদালতের নির্দেশ মেনে শব্দদূষণ নিয়ন্ত্রণ করতেই পদক্ষেপ করা হয়েছে। যারা নিয়ম না মেনে জোরে মাইক বাজাচ্ছিলেন, তাঁদেরই আটকানো হয়েছে। পাল্টা সৌরভের দাবি, পুলিশের এই ব্যাখ্যার কোনও ভিত্তি নেই।

এই ঘটনা নিয়ে নেটিজেনদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একাংশের মতে, পুজো মণ্ডপে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী সমস্যা তৈরি করছে। অন্য অংশের মতে, আইনশৃঙ্খলা বজায় রাখতেই বাহিনী মোতায়েন করা হয়েছে।

Continue Reading

Previous: ম্যাডক্সে একসঙ্গে ঢাক বাজালেন দুই ‘দাদা’, অষ্টমীতে শুরু সৌরভের বায়োপিকের প্রচার
Next: শান্তি বজায় রাখার জন্য বন্ড চেয়ে পুলিশের নোটিশ, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন আইসা সভানেত্রী নেহা বোরা

সম্পর্কিত গল্প

Guarding-the-Durga-Puja-Entrance.jpg

দুর্গাপূজায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ! বাংলাদেশের সংবিধান ও তার মূল চেতনার সঙ্গে এটা কী সম্পর্কিত ?

Online Desk অক্টোবর 20, 2026
1000436200.webp

পাঁচ মাসে দ্বিতীয়বার ভারতে মার্কো রুবিয়ো, ২৬/১-এ শ্রদ্ধা, জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য-জ্বালানি-প্রতিরক্ষা

Online Desk অক্টোবর 20, 2026
italy-protest-1.jpg

ইতালিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, হিংসা থেকে দূরে থাকতে ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস, চালু হেল্পলাইন নম্বর

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

Guarding-the-Durga-Puja-Entrance.jpg

দুর্গাপূজায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ! বাংলাদেশের সংবিধান ও তার মূল চেতনার সঙ্গে এটা কী সম্পর্কিত ?

Online Desk অক্টোবর 20, 2026
1000436200.webp

পাঁচ মাসে দ্বিতীয়বার ভারতে মার্কো রুবিয়ো, ২৬/১-এ শ্রদ্ধা, জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য-জ্বালানি-প্রতিরক্ষা

Online Desk অক্টোবর 20, 2026
italy-protest-1.jpg

ইতালিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, হিংসা থেকে দূরে থাকতে ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস, চালু হেল্পলাইন নম্বর

Online Desk অক্টোবর 20, 2026
Ghostly-Portrait-Over-a-Distant-Couple.jpg

‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক

Online Desk অক্টোবর 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.