Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • মহাভোজ অম্বানিদের বিয়েতে কি মেনু?

মহাভোজ অম্বানিদের বিয়েতে কি মেনু?

Online Desk মার্চ 2, 2024
WhatsApp-Image-2024-03-02-at-15.39.55.jpeg

অপরূপা কাঞ্জিলালঃ অনন্ত অম্বানির বিয়ে বাড়ি মানেই ভুঁড়ি ভোজ তবে এ কিনতু যে সে ভোজ নয় একেবারে মহাভোজ মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানে মোট ২,৫০০ রকমের খাবারের আয়োজন! থাকবে ‘মিডনাইট মিল’!

আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ে বলে কথা, সেখানে আয়োজন যে রাজকীয় হবেই, তা বলাই বাহুল্য। পুরোদমে চলছে বিয়ের প্রস্ততি। অতিথিদের জন্য তৈরি করা হয়েছে এক দীর্ঘ মেনু। গতকাল থেকেই ৩রা মার্চ পর্যন্ত গুজরাতের জামনগরে প্রাক-বিবাহ অনুষ্ঠানের জন্য যাঁরা আমন্ত্রিত তাঁদের জন্য হয়েছে এলাহি আয়োজন।

জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ‘রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ’-এর চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি । বিয়ে করতে চলেছেন ‘এনকোর হেলথকেয়ার’-এর সিইও বীরেন মার্চেন্ট ও উদ্যোগপতি শৈলা মার্চেন্টের ছোট মেয়ে রাধিকা মার্চেন্টকে। সূত্রের খবর, হাজার জনেরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে বিয়ের অনুষ্ঠানে। উপস্থিত থাকার কথা বিল গেটসের মতো ব্যক্তিত্বের। এছাড়া ব্লুমবার্গের মতে, মেটা প্ল্যাটফর্মের চিফ এগজিকিউটিভ মার্ক জাকারবার্গও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।
সূত্রের আরও খবর, মধ্যপ্রদেশের ইনদওর থেকে ৬৫ জন শেফের একটি বিশেষ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইনদওরি খাবারের ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে খবর। এছাড়াও থাকবে পারসি, থাই, মেক্সিকান, জাপানি খাবার। থাকবে প্যান-এশিয়ান ক্যুইজিনও। তিন দিন ধরে মোট আড়াই হাজার ধরনের আইটেম থাকবে মেনুতে এবং তার মধ্যে কোনও আইটেমের পুনরাবৃত্তি হবে না। অর্থাত্‍ ২৫০০টি পদই একেবারে নতুন। জলখাবারও নেই পিছিয়ে। জলখাবারে থাকবে ৭৫টা অপশন, দুপুরের খাবারে থাকবে ২২৫টিরও বেশি অপশন, রাতের জন্য থাকবে ২৭৫টি মতো অপশন। আর মধ্যরাতের জন্য থাকবে ৮৫টি অপশন। এই মধ্যরাতের খাবার অর্থাত্‍ ‘মিডনাইট মিল’ পরিবেশন করা হবে রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত। ভিগান খাবারেরও আলাদা অপশন থাকবে। প্রসঙ্গত অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট বাগদান সারেন মুম্বইয়ে, ১৯ জানুয়ারি, ২০২৩ সালে। এখন তাদের প্রাক বিবাহ অনুষ্ঠানের যদি হয় এই মেনু তাহলে বিয়ে উপলক্ষে জুলাই এর অনুষ্ঠানে কি হবে! মনে হচ্ছে শাহরুখ খানের সেই বিখ্যাত ডায়লগ ইয়ে তো বাস ট্রেলার হ্যায় পিকচার অভি বাকি হ্যায়..

Post Views: 146

Continue Reading

Previous: স্কিম কে স্ক্যাম করেছে তৃনমূল:মোদী
Next: বাড়তি মিউটেশন ফ্রি নিচ্ছে পুরসভা,মামলা গড়াল হাইকোর্টে

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.