Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে ভারত মাওবাদী মুক্ত হবে’, ফের ঘোষণা শাহের

‘২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে ভারত মাওবাদী মুক্ত হবে’, ফের ঘোষণা শাহের

Online Desk মার্চ 20, 2025
amit-shah111.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী বছর ৩১ মার্চের মধ্যে ভারত মাওবাদী মুক্ত হবে বলে ফের জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিনই ছত্তিশগড়ে যৌথ বাহিনীর অভিযানে ২২ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। সেই আবহে ফের এই ঘোষণা করলেন অমিত শাহ।
বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ ছত্তিশগড়ের বিজাপুর ও দান্তেওয়াড়া জেলার সীমান্তবর্তী একটি জঙ্গলে নিরাপত্তা কর্মীদের একটি যৌথ দল অভিযান চালাচ্ছিল। বিজাপুরের গঙ্গালুর থানা এলাকায় সেই নকশালবিরোধী অভিযান চালানোর সময় গুলিযুদ্ধে জেলা রিজার্ভ গার্ড ইউনিটের এক জওয়ানের মৃত্যু হয়েছে। এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ১৮ মাওবাদীর মৃতদেহ, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তবে এলাকায় এখনও অভিযান জারি রয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। এদিনই ছত্তিশগড়ের কাঙ্কের জেলা থেকে চার মাওবাদীর মৃতদেহ উদ্ধার হয়েছে। সবমিলিয়ে একদিনে ২২ জন মাওবাদীর মৃত্যু হয়েছে।

এই অভিযানের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আজ আমাদের সৈন্যরা ‘নকশালমুক্ত ভারত অভিযান’-এর পথে আরও একটি বড় সাফল্য অর্জন করেছে। ছত্তিশগড়ের বিজাপুর এবং কাঙ্কেরে আমাদের নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে ২২ জন নকশাল নিহত হয়েছে। মোদি সরকার নকশালদের বিরুদ্ধে নির্মম পন্থা নিয়ে এগিয়ে চলেছে এবং সেই নকশালদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে যারা আত্মসমর্পণ করলে সমস্ত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও আত্মসমর্পণ করছে না। আগামী বছরের ৩১শে মার্চের আগেই দেশ নকশালমুক্ত হতে চলেছে।’

Post Views: 168

Continue Reading

Previous: কৃষকদের অনশন অবস্থানে রণক্ষেত্র, লাঠি, কাঁদানে গ্যাস, বুলডোজার চালাল পাঞ্জাবে আপ সরকারের পুলিশ
Next: গাজায় ফের হামলা ইজরায়েলের, গুরুত্বপূর্ণ করিডরের দখল নেতানিয়াহু বাহিনীর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.