Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শনিবার কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীর ভোট প্রচার

শনিবার কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীর ভোট প্রচার

Online Desk মার্চ 30, 2024
ranima.png

ওঙ্কার ডেস্ক : লোকসভা ভোটের মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা ছিল, তৃণমূলের মহুয়া মৈত্রকে হারাতে এবার তাঁর ওপরেই বাজি রাখবে গেরুয়া শিবির। আর সেই জল্পনা সত্যি করে প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণা করা হয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কথা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির রানী মা অমৃতা রায়ের। সম্প্রতি তাঁকে ফোন করে শুভেচ্ছা জানান খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে কৃষ্ণনগরের রানী মা। আর নাম যখন ঘোষণা হয়েই গেছে তখন আর প্রচারে দেরি কেন? শনিবার আদা জল খেয়ে প্রচারে নামলেন কৃষ্ণনগরের রাজ-বধূ। সাধারণ মানুষের মাঝে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলে জনসংযোগও সারেন।
উল্লেখ্য, বাংলায় ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। সেই কেন্দ্র ধরে রাখতে মরিয়া তৃণমূল। কৃষ্ণনগরের বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর ওপরই ভরসা রেখেছে ঘাসফুল শিবির। তারপর থেকেই প্রচারে কোনওরকম খামতি রাখছেন না মহুয়াও।
রাজনীতির ময়দানে তো নেমে পড়েছেন. তবে, মহুয়াকে কি টক্কর দিতে পারবেন রানীমা ? না কি ঘাঁটি আরও শক্ত করতে সফল হবে তৃণমূল? কার ঝুলিতে যাবে কৃষ্ণনগর, সেটাই এখন দেখার।

Post Views: 100

Continue Reading

Previous: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১০টি আসনে জয়ী বিজেপি প্রার্থীরা
Next: টোটোতে চেপে প্রচারপর্ব সারছেন দীপ্সিতা

সম্পর্কিত গল্প

KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
CHANDRIMA-GYANEHS.jpg

এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.