Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিচ্ছেদের জ্বালা সইতে না পেরে প্রাক্তনের স্ত্রীকে এইচআইভি ইঞ্জেকশন, অন্ধ্রপ্রদেশে পাকড়াও মহিলা-সহ ৪

বিচ্ছেদের জ্বালা সইতে না পেরে প্রাক্তনের স্ত্রীকে এইচআইভি ইঞ্জেকশন, অন্ধ্রপ্রদেশে পাকড়াও মহিলা-সহ ৪

Online Desk জানুয়ারি 25, 2026
20260125_161620.jpg

ওঙ্কার ডেস্ক: বিচ্ছেদ হওয়ার পর প্রাক্তন প্রেমিক অন্য নারীকে বিয়ে করেছিলেন। কিন্তু তা সহ্য করতে না পেরে তাঁর স্ত্রীকে এইচআইভি ইঞ্জেকশন দিলেন মহিলা। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কুরনুলে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত মহিলা-সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা হলেন কুরনুলের বাসিন্দা বি বোয়া বসুন্ধরা (৩৪), আদোনির একটি বেসরকারি হাসপাতালের নার্স কোঙ্গে জ্যোতি (৪০) এবং তাঁর ২০ বছরের উর্ধ্বে থাকা দুই সন্তান। গত ২৪ জানুয়ারি তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সংস্থাকে এক আধিকারিক বলেন, ‘বসুন্ধরা অন্য তিন জনের সঙ্গে ষড়যন্ত্র করে একটি দুর্ঘটনার নাটক সাজিয়ে তাঁর প্রাক্তন প্রেমিকের স্ত্রীকে এইচআইভি ভাইরাস ইনজেকশন দেন বলে অভিযোগ।’ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত একটি সরকারি হাসপাতাল থেকে এইচআইভি সংক্রমিত রক্ত সংগ্রহ করেছিলেন। সেখানে চিকিৎসাধীন থাকা রোগীদের কাছ থেকে সেই নমুনা সংগ্রহ করেছিলেন তিনি। বলেছিলেন, গবেষণার কাজে লাগবে। পরে সেই রক্ত ​​একটি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিল। হামলার সময় ভাইরাস সংক্রমিত সেই রক্ত আক্রান্তের শরীরে প্রয়োগ করে।

প্রাক্তন প্রেমিক অন্য নারীকে বিয়ে করেছে, এটা মেনে নিতে না পেরে অভিযুক্ত ওই দম্পতিকে আলাদা করার ষড়যন্ত্র করেন। সেই মতো একটি দুর্ঘটনা ঘটানোর পরিকল্পনা করেন। সেই সাজানো দুর্ঘটনার পর সাহায্যের অজুহাতে মহিলাকে এইচআইভি ভাইরাস ইঞ্জেকশন দেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গত ৯ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে ঘটেছে। সেই সময় পেশায় চিকিৎসক অধ্যাপক ওই মহিলা কুরনুলের একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে স্কুটারে চেপে বাড়ি ফিরছিলেন। বিনায়ক ঘাটের কেসি খালের কাছে দুজন একটি মোটরসাইকেলে চেপে এসে ইচ্ছাকৃতভাবে তাঁর স্কুটারে ধাক্কা দেয়। এর পর তিনি পড়ে গিয়ে চোট পান। অভিযুক্তরা সাহায্য করার কথা বলে তাঁকে একটি অটোতে চাপিয়ে নিয়ে যাওয়ার সময় বসুন্ধরা তাঁকে এইচআইভি ইঞ্জেকশন দেন। আক্রান্ত চিৎকার শুরু করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।

ঘনাচক্রে আক্রান্তের স্বামীও একজন চিকিৎসক। গত ১০ জানুয়ারি তিনি কুরনুল তৃতীয় টাউন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১২৬(২), ১১৮(১), ২৭২ ধারার সঙ্গে ৩(৫) ধারা যুক্ত করে একটি মামলা দায়ের করেছে।

Post Views: 93

Continue Reading

Previous: সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে কমিশন, শুনানিতে তথ্য প্রমাণ দিলেও মিলছে না রসিদ
Next: ন্যূনতম ঝুঁকি নয়, প্রজাতন্ত্র দিবসে অভূতপূর্ব নিরাপত্তা জম্মু-কাশ্মীরে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.