ওঙ্কার ডেক্স : প্রণামী বাক্স থেকে চুরি গেল ১০০ কোটি টাকা। অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের ঘটনা। যদিও এই ঘটনার জন্য পূর্বতন জগন মোহন রেড্ডি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি। অন্ধ্র প্রদেশের তিরুপতি মন্দির দেশের অন্যতম ধর্মীয় স্থান। এই প্রণামী বাক্স থেকে ওয়াইএসআর কংগ্রেসের শাসনকালে ১০০ কোটি টাকা চুরির অভিযোগ।
স্থানীয় বিজেপি কর্মী তথা মন্দিরের বোর্ড সদস্য ভানু প্রকাশ রেড্ডির অভিযোগ, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যেই এই বিপুল অঙ্কের টাকা সরিয়েছেন রবি কুমার। ইতিমধ্যেই চুরির সিসিটিভি ফুটেজ সমাজ মাধ্যমে ভাইরাল। জানা যাচ্ছে, ওই চুরির সিসিটিভি ফুটেজ সোস্যাল মিডিয়ায় তুলে ধরেন তেলেগু দেশম পার্টির নেতা তথা অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর ছেলে নাড়া লোকেশ। যদিও এই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা। এই সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, মন্দিরের প্রণামী বাক্সে জমা পড়া টাকা বসে বসে গুনছেন বেশ কয়েকজন। তাদের মধ্য়ে থেকেই একজন আবার হাতের কারসাজিতে নিজের শরীরে জড়ানো একটি থলিতে ঢুকিয়ে নিচ্ছেন মোটা মোটা নোটের বান্ডিল। বিজেপির অভিযোগ, এই ভাবেই গত পাঁচ বছরে চুরি গিয়েছে ১০০ কোটি টাকা।
বিজেপি নেতার আর অভিযোগ, মন্দির থেকে লুট করা কোটি কোটি টাকা। নির্মাণ প্রকল্পে বিনিয়োগ হতো। এরপর ঘুরপথে প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির বাড়িতেই পৌছাতো । উল্লেখ্য, ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে সিআইডি-র হাতে মামলা স্থানান্তর হয়েছে। এক মাসের মধ্যেই সিআইডি-কে সেই মামলার তদন্ত রিপোর্ট জমা দিতে হবে আদালতে। এখন দেখার সিআইডি তদন্তে কি রিপোর্ট দেয়। এই চুরির টাকায় কার পকেটে গেছে ?
