Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নিজের বাড়ির সামনে গাড়ি থামতেই কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত

নিজের বাড়ির সামনে গাড়ি থামতেই কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত

Online Desk সেপ্টেম্বর 24, 2024
20240924_140321.jpg

আশিস মণ্ডল, বোলপুর, ২৪ সেপ্টেম্বর: নিজের বাড়ির সামনে গাড়ি থামতেই অগুনিত ভক্তদের সামনে কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত। প্রায় আড়াই বছর আগে এগারোই অগাস্ট কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তাদের কাছ থেকে আরেক কেন্দ্রীয় এজেন্সি ইডির হাতে গ্রেফতার হন। দুই কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে এক এক করে জামিনে মুক্ত হোন এই দোর্দণ্ড প্রতাপশালী নেতা অনুব্রত মণ্ডল। ঠোঁটের নিচে সেই পুরু চওড়া জোড়া গোঁফ। তবে শরীর ভেঙেছে অনেক। কিছুটা রোগাও হয়েছেন।
তিহার জেল থেকে ফ্লাইটে কোলকাতায় এবং সেখান থেকে সকন‍্যা নিজ বাসভবনে ফেরেন তিনি। ফেরার পথে কর্মী সমর্থকদের ভিড়ে শক্তিগড় ও গুসকরায় তাঁর গাড়ি থামে দু’দুবার। মঙ্গলবার বোলপুরে নিচুপট্টির বাসভবনের সামনে আগে থেকেই কাতারে কাতারে মানুষ হাজির। অধীর অপেক্ষায় অনুগামীরা। দলীয় কার্যালয় যেখানে কাউকে এই কয় বছর দেখা যেত না। আজ লোকারণ‍‍্য।
গাড়ি থেকে নিজের বাড়ি দেখে আবেগে জল চেপে রাখতে পারেন নি অনুব্রত। মেয়ে সুকন‍্যা জিজ্ঞাসু দৃষ্টিতে পাশে থেকে বলছেন, এভাবে কাঁদছো কেন?
তখন চারিদিকে “কেষ্টদা জিন্দাবাদ। জয়বাংলা ধ্বনি”। কেষ্টদা সবাইকে জোড় হাত করে নমস্কার করে চলেছেন। সমাজ মাধ‍্যম থেকে দলীয় নেতা কর্মীদের মুখে একটাই শব্দবন্ধ- বীরভূমের বাঘ ফিরে আসছে। এদিন অবশ‍্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, আমি কোন বিতর্কে যেতে চাই না। আদালতকে সম্মান করি।
নিজের শরীর প্রসঙ্গে তিনি বলেন, কোমর ও পায়ে ব‍্যাথা। মমতা দিদিকে শারদ শুভেচ্ছা জানিয়ে স্নেহধন্য ভাই কেষ্ট বলেন, দিদি আমাকে ভালোবাসেন। আমি দিদিকে ভালোবাসি। দিদির জন‍্য আমি আছি।
মঙ্গলবার গীতাঞ্জলিতে প্রশাসনিক বৈঠক। সেখানে তাঁর উপস্থিত থাকা প্রসঙ্গে অনুব্রত বলেন, শরীর ভালো নেই। দিদি বললে যেতে হবে।
নিজ বাসভবনের নীচে দলীয় কার্যালয়ে পুরানো চেয়ারে বসে কিছুক্ষণ যেন গুম মেরে গেলেন। সেখানে মেয়ে সুকন‍্যা, সুদীপ্ত ঘোষ, চন্দ্রনাথ বন্দ‍্যোপাধ‍্যায় কিছুক্ষণ আলোচনা সারলেন। সেখানে আগে থেকেই হাজির ছিলেন অনুব্রতর প্রিয়পাত্র নলহাটির বিধায়ক রাজু সিং।
অন‍্যদিকে বাড়িতে অপেক্ষায় মামা গোপাল ঘোষ, মামিমা সহ অন‍্যান‍্য আত্মীয় পরিজনেরা। সবাই খুশিতে আত্মহারা। বীরের মতো ফুলের মারায় তাঁকে সবাই বরণ করে নিলেন।

Post Views: 95

Continue Reading

Previous: কলকাতা হাইকোর্টের লিফটের মধ্যে তরুণী আইনজীবীর শ্লী*লতাহানির অভিযোগ
Next: দিনেদুপুরে প্রকাশ্য রাস্তায় যুবতী আইনজীবীর ‘শ্লী*লতাহানি’! ধৃত ১

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.