Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • “আরজিকর কান্ড” ফাটল ধরেছে তৃণমূলের ভেতরে!

“আরজিকর কান্ড” ফাটল ধরেছে তৃণমূলের ভেতরে!

Online Desk আগস্ট 14, 2024
meyera.jpg

সোমনাথ মুখোপাধ্যায় : আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মহিলারা ‘মধ্যরাত দখলের’ কর্মসূচিতে থাকবেন রাজ্যসভায় তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়।
মঙ্গলবার বেশি রাতে এক্স হ্যান্ডলে পোস্ট করে সুখেন্দুশেখর ঘোষণা করেছেন বুধবারের কর্মসূচিতে তিনিও যোগ দেবেন।
তৃণমূল সাংসদ এক্স হ্যান্দালে লিখেছেন, ‘কালকে আমিও প্রতিবাদে যোগ দেব। কেন না লক্ষ লক্ষ বাঙালির মতো আমিও এক জন মেয়ের বাবা, নাতনির দাদু।’ তিনি আরো লেখেন, ‘আমাদের এ বিষয়ে সরব হতে হবে। মেয়েদের বিরুদ্ধে হিংসা অনেক হয়েছে। চলুন সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। যাই হোক না কেন।’

রাজ্যসভায় তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় এর পোস্ট নিয়ে, কার্যত তোলপাড় পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরে। কারণ এই জমায়েতের বিরোধিতা করেছে, তৃণমূল। তৃণমূল নেতা তথা প্রাক্তন রাজ্যসভার সংসদ কুনাল ঘোষ তার ফেসবুকে মঙ্গলবার লিখেছিলেন , ‘মনে রাখুন, রাত মহিলাদের দখলেই থাকে বাংলায়। অসংখ্য মা, বোন বিভিন্ন পেশায় রাতভর কাজ করেন। অনেকে ভোররাত, মাঝরাতে কত দূর থেকে যাতায়াত করেন। বিচ্ছিন্ন খারাপ ঘটনা দিয়ে সার্বিক ভাবে বাংলাকে ছোট যারা করছে, তারা অরাজনীতির মোড়কে রাজনীতি করছে। ভোটে হারা অতৃপ্ত আত্মাগুলোর আবেগের অভিনয় চলছে। এদের মুখোশ নয়, মুখ দেখে বিচার করুন।’ লেখার সঙ্গে কুনালের সংযোজন ‘রাত জমায়েতের নাটক দরকার নেই’।

গোটা বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি, পদ্ম শিবির। বিজেপির জাতীয় মুখপাত্র অমিত মালবীয়ের নিজের এক্স হেন্ডেলের পোস্ট করেন, সুখেন্দুশেখরকে আন্দোলনে পাঠিয়ে আসলে তৃণমূল তার দখল নেওয়ার ছক করেছে।
যদিও রাজনৈতিক বিশ্লেষকদের এক অংশের দাবি, আরজিকর ইস্যুতে তৃণমূলের ভেতর ফাটল ধরেছে।

Post Views: 110

Continue Reading

Previous: আরজিকর কান্ডে দিল্লি দফতরে মামলার রুজু করলো সিবিআই
Next: ৯ বছর পরে যুবভারতীতে এএফসি পরীক্ষা ইস্টবেঙ্গলের

সম্পর্কিত গল্প

trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.