Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • ভিকি যাদবের মৃত্যু রহস্যে নয়া মোড়, পুলিশের জালে অর্জুন সিংয়ের ভাইপো

ভিকি যাদবের মৃত্যু রহস্যে নয়া মোড়, পুলিশের জালে অর্জুন সিংয়ের ভাইপো

Online Desk ডিসেম্বর 22, 2023
Untitled-6-copy.png

প্রতীতি ঘোষ, ব্যারাকপুরঃ জগদ্দলে তৃণমূলকর্মী ভিকি যাদব খুনের ঘটনায় গ্রেফতার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো। সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে গ্রেফতার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। শুক্রবার, ব্যারাকপুর মহকুমা আদালতে পাপ্পুকে হাজির করনো হয়।

গত নভেম্বরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বছর ৩৫-এর ভিকি যাদবের। তিনি এলাকায় তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। পুলিশ তদন্তে খুনের তদন্ত শুরু করে। একাধিকজনকে এর আগেই গ্রেফতার করেছে পুলিশ। খুনের নেপথ্যে পুলিশের হাতে উঠে আসে বিহারের মোষ পাচারের তথ্যও। একাধিক জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। র্যা ডারে রয়েছেন আরও অনেকে। এরই মধ্যে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়েছিল হরেরাম সাউয়েরও। কিন্তু গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়েছিল হরেরামের দেহ। এবার এই মামলায় গ্রেফতার হল অর্জুন সিংয়ের ভাইপো। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত সাংসদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এই গ্রেফতারিকে বেআইনি বলে দাবি করেছেন পাপ্পুর আইনজীবী। তাঁর অভিযোগ, অন্য একটি মামলায় তাঁর মক্কেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার, ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় পাপ্পুকে। আদালতের বাইরে, জগদ্দল ও ভাটপাড়া তৃণমূল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পাপ্পু’র গ্রেফতার নিয়ে সরব তারা। গোটা আদালত এলাকা ঘিরে রেখেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ।

Post Views: 69

Continue Reading

Previous: প্রোটিয়াদের টেস্ট সিরিজের আগে ক্লোজডডোর অনুশীলনে রাহুলরা
Next: নাইটদের ব্যাটিং আইপিএল জেতার মত নয় : ডেভিলিয়ার্স

সম্পর্কিত গল্প

muttaqi.jpg

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
WhatsApp-Image-2025-06-04-at-1.37.20-PM.jpeg

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

Online Desk জুন 4, 2025
vhnjx

শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 16, 2025

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.