Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গ্রেফতারের পর সোনমকে নিয়ে যাওয়া হয়েছে রাজস্থানে

গ্রেফতারের পর সোনমকে নিয়ে যাওয়া হয়েছে রাজস্থানে

Online Desk সেপ্টেম্বর 27, 2025
sonam-wangchuk.jpg

ওঙ্কার ডেস্ক: লাদাখের রাজ্যের মর্যাদার দাবিতে আন্দোলন থেকে হিংসার ঘটনা ঘটেছে। যার পিছনে সোনম ওয়াংচুক দায়ী বলে দাবি পুলিশের। আর সে কারণে তাঁকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর সোনমকে নিয়ে যাওয়া হয়েছে রাজস্থানে। বর্তমানে যোধপুর সেন্ট্রাল জেলে রয়েছেন তিনি।

উল্লেখ্য, জাতীয় নিরাপত্তা আইনের আওতায় অভিযোগ আনা হয়েছে সোনম ওয়াংচুকের বিরুদ্ধে। এই আইনে জামিনের সুযোগ ছাড়াই দীর্ঘ দিন আটকে রাখার বিধান রয়েছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি-সহ একাধিক বিরোধী দলও সোনমের গ্রেফতারির নিন্দা করেছে। তাঁর মুক্তির দাবিতে দিল্লিতে মোমবাতি মিছিলও করেছে আপ। অন্য দিকে, সোনমকে গ্রেফতারের পর ভুল তথ্য ছড়ানো রুখতে সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ওয়াংচুকের এনজিও ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ’-এর এফসিআরএ নিবন্ধনও বাতিল করা হয়েছে বৃহস্পতিবার। ২০১৮ সালে র্যা মন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন সোনম। প্রশাসনের তরফে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা অস্বীকার করেছেন তিনি।
প্রসঙ্গত, লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা এবং পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদার দাবিতে বিক্ষোভ দেখায় বহু তরুণ তরুণী। বুধবার লেহ শহরে সেই বিক্ষোভ চলাকালীনই বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশের গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে মোট চার জনের মৃত্যু হয়। ঘটনার জন্য সোনমের উস্কানি ছিল বলে দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Post Views: 62

Continue Reading

Previous: সম্পত্তি থেকে বঞ্চিত করিশ্মার সন্তানরা, কী জানালো তাঁর আইনজীবী?
Next: ধ্বংসপ্রাপ্ত রানওয়ে কি বিজয়? জাতিসংঘে পাকিস্তানকে তীক্ষ্ণ জবাব দিলো ভারত

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.