Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের স্বপ্নের পথে অমৃতা

শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের স্বপ্নের পথে অমৃতা

Online Desk জুন 2, 2024
amrita.png

জয়ন্ত সাহা, আসানসোল : কথায় আছে, মনের জোর থাকলে বিশ্ব জয় করা সম্ভব। এই ছবি যেন তারই উজ্জ্বল উদাহরণ।
শরীরের আশি শতাংশ সেভাবে কাজ করে না। কিন্তু বিশেষভাবে সক্ষম হয়েও তিনি তার সাফল্যের নজির রেখে চলেছেন। উচ্চমাধ্যমিকে তার সাফল্য বেশ নজরকা়ড়া। মাত্র চার নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন পাননি। আসানসোলের মহিশীলা হটাৎ গলির এলাকার বাসিন্দা অমৃতা ভৌমিক।
অমৃতা চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছেন. পরিবারের সদস্যরা জানিয়েছেন, অমৃতার যখন ছ’মাস বয়স, তখনই পরিবারের সদস্যরা বুঝতে পারেন, তার শরীরের একাধিক অঙ্গ কাজ করে না। কাজ করে না হাত, পা। কানে শুনতে পান না। দৃষ্টি শক্তিও কম ছিল। বহু নামকরা হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। কিন্তু সেই অর্থে সাফল্য পাননি চিকিৎসকরা। খালি দৃষ্টিশক্তি কিছুটা বেড়েছে। আর এই দৃষ্টিশক্তি আর মনের জোরকে সঙ্গী করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল হয়েছে অমৃতা রায়। ঠোঁট দিয়ে বইয়ের পাতা উল্টে তিনি পড়াশোনা করেন। নাক দিয়ে ঘষে ব্যবহার করেন মোবাইল। উচ্চ মাধ্যমিকের সাফল্যের পর তিনি ইংরেজি অনার্স নিয়ে পড়তে চান। হতে চান শিক্ষিকা।

মেয়ের এমন মনের জোর দেখে, পরিবারের সদস্যরাও অবাক। তারাও চান, মেয়ে নিজের মনের জোর সঙ্গী করে আগামী দিনে আরও এগিয়ে যাক।

বিশেষভাবে সক্ষম হয়েও তার মনের জোর তাকে এগিয়ে নিয়ে চলেছে নিরন্তর. শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের স্বপ্নের পথে এগিয়ে চলেছে অমৃতা.

Post Views: 95

Continue Reading

Previous: ডুয়ার্সের মেটেলি ব্লকে হাতির হানা অব্যাহত
Next: রানাঘাটে সিপিএম নেতাকে মারধোর,অভিযোগের তীর তৃনমূলের দিকে

সম্পর্কিত গল্প

KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
CHANDRIMA-GYANEHS.jpg

এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.