জয়ন্ত সাহা, আসানসোল : সোমবার সাতসকালে আসানসোল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড।এদিন সকালে পরপর বেশ কয়েকটি দোকানের আগুন লেগে যায়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সম্প্রতি কিছুদিন আগেই খিদিরপুর বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ হাজারেরও বেশি দোকান পুড়ে গেছিল। এরপরই বারাসাতের বামুনমোরা কদম্বগাছি এলাকায় ৩০ বিঘারও বেশি জমির একটি গুদাম ও কারখানা কমপ্লেক্সে ভয়াবহ আগুন লেগেছিল। এলাকার মানুষের অভিযোগও করেছিল কারখানাটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল সেই কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছিল।
এরপর আবার সোমবার আসানসোল বাজারে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। । শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে কিনা খতিয়ে দেখছি দমকল। এর পাশাপাশি দোকানগুলিতে ট্রান্সফরমার রয়েছে। সেই কারণে দমকল বাহিনীর সন্দেহ করছে ট্রান্সফরমার থেকেও বিপত্তি ঘটেছে কিনা। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক।
