Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিম্নচাপের জেরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে

নিম্নচাপের জেরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে

Online Desk জুন 30, 2025
we.png

ওঙ্কার ডেস্ক: টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ জুড়ে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়াও কলকাতার সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান এইসব জেলাগুলোতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। উপকূলবর্তী এলাকাগুলিতে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া দুই দিনাজপুর ও মালদা জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Post Views: 296

Continue Reading

Previous: দেশজুড়ে সংখ্যালঘুদের উপর নির্যাতনের গ্রাফ ঊর্ধ্বমুখী ! মোদী সরকারের তৃত্বীয় দফার এক বছরের হেট ক্রাইম রিপোর্ট বেশ দুশ্চিন্তার কারণ
Next: সাতসকালে আসানসোল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ব্যাবসায়ী মহলে

সম্পর্কিত গল্প

Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.