Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভাতা চাই না, বেতন চাই, মমতার ‘কল্পতরু’ বাজেটে অখুশি আশাকর্মীরা, স্বাস্থ্যভবনে ধুন্ধুমার

ভাতা চাই না, বেতন চাই, মমতার ‘কল্পতরু’ বাজেটে অখুশি আশাকর্মীরা, স্বাস্থ্যভবনে ধুন্ধুমার

Online Desk ফেব্রুয়ারি 6, 2026
oooppppp.jpg

ওঙ্কার ডেস্কঃ রাজ্য সরকারের বাজেটে ‘কল্পতরু’ বাজেটে অখুশি আশাকর্মীরা। ভাতা চাই না, তাদের দাবি, বেতন চাই। শুক্রবার ১১ দফা দাবিতে আবারও পথে নামলেন আশাকর্মীরা। স্বাস্থ্যসচিবের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিতে বাংলার বিভিন্ন প্রান্তের আশাকর্মীরা জমায়েত করেন স্বাস্থ্যভবন চত্বরে। স্বাস্থ্যভবনের কিছুটা আগে ব্যারিকেড করে তাঁদের আটকে দেয় পুলিশ। তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আশাকর্মী ও পুলিশকর্মীরা। উত্তপ্ত হয় পরিস্থিতি।
সম্প্রতি আট দফা দাবিতে পথে নেমেছিলেন আশাকর্মীরা। সেসময় উত্তাল হয়ে উঠেছিল শহর, রাজ্যরাজনীতি। আশাকর্মীদের কথা মাথায় রেখে অন্তর্বর্তী বাজেটে আশাকর্মীদের জন্য একগুচ্ছ উপহার দিয়েছে রাজ্য। আশাকর্মীদের মাসিকভাতা ১০০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে ১৮০ দিন। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে সরকার। কিন্তু এই ভাতাবৃদ্ধিতে একেবারেই খুশি নন আশাকর্মীরা।
শুক্রবার স্বাস্থ্যসচিবের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা করতে রাজ্যের বিভিন্ন প্রান্তের আশাকর্মীরা জমায়েত করেন স্বাস্থ্যভবন চত্বরে। সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়। তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আশাকর্মী ও পুলিশকর্মীরা।
আশাকর্মীদের বক্তব্য, আমরা ১০০০ টাকার জন্য আন্দোলন করিনি। আমরা বেতন চেয়েছি। ভাতা বাড়াতে হবে না। আমরা পরিশ্রম করে বেতন পাব না কেন?” তাঁদের সাফ কথা, দাবি পূরণ না হলে ৩১ মার্চের মধ্যে সারাবছরের যে কাজের খতিয়ান তুলে ধরতে হয়, তা তাঁরা দেবেন না।

Post Views: 125

Continue Reading

Previous: ইসলামাবাদে মাজারের ভিতরে আত্মঘাতী বোমা হামলা, বিস্ফোরণে নিহত ৬৯
Next: ইরানে থাকা আমেরিকানদের দ্রুত দেশ ছাড়ার আবেদন যুক্তরাষ্ট্রের; ওমানে বৈঠকের আগে ফের অশান্তির ছায়া মধ্য প্রাচ্যে

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.