Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • ইসলামাবাদে মাজারের ভিতরে আত্মঘাতী বোমা হামলা, বিস্ফোরণে নিহত ৬৯

ইসলামাবাদে মাজারের ভিতরে আত্মঘাতী বোমা হামলা, বিস্ফোরণে নিহত ৬৯

Online Desk ফেব্রুয়ারি 6, 2026
terror.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদ। একটি মাজারের ভিতরে বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে অন্তত ৬৯ জনের। জখম হয়েছেন প্রায় ১৬৯ জন। জানা গিয়েছে, শুক্রবার ইসলামাবাদের শেহজাদ টাউন এলাকার তারলাই ইমামবরগায় এই বিস্ফোরণ ঘটে।

পাকিস্তানের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, এদিন দুপুরে শিয়াদের উপাসনালয়ের প্রধান গেটে একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়। পুলিশকে উদ্ধৃত করে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, হামলাকারীকে আটকানোর চেষ্টা করেছিল নিরাপত্তারক্ষীরা। তার পর জোরালো শব্দে বিস্ফোরণ হয়। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, বিস্ফোরণের জেরে গেটের কাঠামোর ক্ষতি হয়েছে। স্থানীয় বাড়িগুলির জানালা ভেঙে গিয়েছে। ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তা জুড়ে। বিস্ফোরণের পর, পুলিশের তরফে শহরজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) এ নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১১ নভেম্বর ইসলামাবাদের জি-১১ এলাকায় একটি জেলা ও দায়রা আদালতের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ হয়। যে ঘটনার তিন মাস এখনও অতিক্রান্ত হয়নি। তার মধ্যে এদিনের বিস্ফোরণের ঘটনা ঘটল। নভেম্বরের ওই বিস্ফোরণে ১২ জন নিহত এবং ৩০ জনেরও বেশি জখম হন।

Continue Reading

Previous: কাশ্মীর পাকিস্তানের অংশ; ফের বিতর্কিত মন্তব্য পাক প্রধানমনন্ত্রীর
Next: ভাতা চাই না, বেতন চাই, মমতার ‘কল্পতরু’ বাজেটে অখুশি আশাকর্মীরা, স্বাস্থ্যভবনে ধুন্ধুমার

সম্পর্কিত গল্প

mojtaba-khamenei.jpg

‘সুস্থ আছেন’ মোজতবা খামেনেই, তবু কেন জনসমক্ষে আসছেন না? যা জানালেন ইরানি কূটনীতিক

Online Desk অক্টোবর 23, 2026
shamonda.jpg

ফ্রান্সে প্রথমবার মানুষের দেহে শামোন্ডা ভাইরাসের হদিস, মৃত্যু ষাটোর্ধ্ব ব্যক্তির

Online Desk অক্টোবর 23, 2026
baloch-bla.png

পাকিস্তানের গদরে সেনা শিবিরে হামলা বালোচ বিদ্রোহীদের! শুরু ‘অপারেশন আলমাস’

Online Desk অক্টোবর 23, 2026

You may have missed

New-Project-53.webp

‘মণ্ডপ ভেঙে পড়ছে’ ঘোষণায় তদন্ত, ধৃত দ্বিতীয় অভিযুক্তের ফেসবুকে একের পর পোস্ট! কীভাবে? ঘনাচ্ছে রহস্য

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-54.webp

পুজোয় টানা ছুটির রেওয়াজে ইতি, আগামী বছর থেকে বদলাচ্ছে সরকারি হাসপাতালের ছুটির নিয়ম

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-52.webp

পুজোর মরশুমে হাসপাতালে কম হাজিরা, না বলেই কামাই! ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, জরুরি বৈঠক ডাকলেন শারদ্বত

Online Desk অক্টোবর 23, 2026
Cosy-Winter-Skincare-Glow.png

শীত আসছে, তৈলাক্ত ত্বকের যত্ন নেবেন কীভাবে?

Online Desk অক্টোবর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.