Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, অধ্যাপককে অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রিম কোর্ট

অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, অধ্যাপককে অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 21, 2025
20250521_135057.jpg

ওঙ্কার ডেস্ক: অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মাহমুদাবাদকে অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রিম কোর্ট। বুধবার সর্বোচ্চ আদালত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত যে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল, তা নিয়ে সমাজ মাধ্যমে মন্তব্য করেছিলেন ওই অধ্যাপক। আর তার জেরে হরিয়ানা পুলিশ গ্রেফতার করেছিল আলি খান মাহমুদাবাদকে।

বুধবার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, বিষয়টি নিয়ে তদন্তের জন্য ২৪ ঘন্টার মধ্যে তিন জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করতে হবে। যার মধ্যে একজন মহিলা আইপিএস অফিসার এবং একজন ডিজিপি পদমর্যাদার কর্মকর্তা থাকবেন। বিচারপতি সূর্য কান্ত এবং এন কোটিশ্বর সিং-এর বেঞ্চ জানিয়েছে, কেবল তদন্তকে সহজ করার জন্য জামিন দেওয়া হচ্ছে। অশোকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মাহমুদাবাদকে তার বিরুদ্ধে দায়ের হওয়া উভয় এফআইআরের জন্য সিঙ্গল জামিন বন্ড জমা দিতে হবে। সেই সঙ্গে সোনপতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে তাঁর পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, আলি খান মাহমুদাবাদকে গ্রেফতারের কয়েক দিন আগেই হরিয়ানা রাজ্য মহিলা কমিশন তাঁকে নোটিশ ধরিয়েছিল। কমিশনের নোটিশে মাহমুদাবাদের পোস্টের কিছু অংশ উদ্ধৃত করে বলা হয়, ‘কর্নেল সোফিয়া কুরেশিকে ডানপন্থী সমর্থকরা বাহবা দিয়েছিলেন’ তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি ওই অধ্যাপক পরামর্শ দিয়েছিলেন গণপিটুনির শিকার হওয়া এবং নিয়ম না মেনে যাদের বাড়িঘর ভাঙা হয়েছে তাদের পক্ষেও ওই ডানপন্থীদের কথা বলা উচিত। তবে মাহমুদাবাদ সেই সময় বলেছেন যে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। ওই অধ্যাপকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন বিজেপির যুব শাখার এক ব্যক্তিও।

Post Views: 242

Continue Reading

Previous: সম্পর্ক ভাঙনের দানা বাঁধছে! কেন একে অপরকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেলেন যশ ও নুসরত?
Next: জট খোলার আশায় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে চিঠি চাকরিহারা আন্দোলনকারীদের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.