Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কলকাতার অর্ধেক খরচে ডায়ালিসিস অশোকনগরে

কলকাতার অর্ধেক খরচে ডায়ালিসিস অশোকনগরে

Online Desk জুলাই 24, 2024
WhatsApp-Image-2024-07-24-at-13.07.59.jpeg

প্রতীতি ঘোষ, অশোকনগর: ডায়ালিসিস এই শব্দটার সঙ্গে যেন জড়িয়ে থাকে একরাশ ভয় আর একরাশ কষ্ট। ডায়ালিসিস করতে হবে এমন কথা ডাক্তারের কাছ থেকে শোনার পরেই যেন জীবনীশক্তি ৫০ শতাংশ কমে যায় পেশেন্টের। তবে ডায়ালিসিস পেশেন্টের জন্য সুখবর নিয়ে এল অশোকনগর কল্যাণগড় পুরসভার মাতৃ সদন হাসপাতাল। গতানুগতিক পদ্ধতি নয়, ভাসকুলার সার্জারির মাধ্যমে ডায়ালিসিস করলেন এই হাসপাতালের চিকিৎসকেরা। চিকিৎসকদের মতে ভাসকুলার সার্জারি করলে পেশেন্টকে বেশি দিন বাঁচিয়ে রাখা সম্ভব।
পাশাপাশি, কলকাতায় যে খরচে এই সার্জারি হয় তার অর্ধেক খরচেই পুরসভা পরিচালিত এই হাসপাতালে সার্জারি করা সম্ভব তা করে দেখালেন ডক্টর সৌরভ পাইক। শিরা ও ধমনীর সংযোগ করে বিশেষ অপারেশনের মাধ্যমে চ্যানেল তৈরি করা হয়। এই চ্যানেলের মাধ্যমে অপারেশনের চার থেকে ছয় সপ্তাহের পরে ডায়ালিসিস করা যাবে বলে জানালেন চিকিৎসক।উল্লেখ্য, বেশিরভাগ ডায়ালিসিস পেশেন্টের ক্ষেত্রে গলার কাছে বা কোমরের নিচে চ্যানেল করা হয়। দু-তিন মাস বাদে বাদে সেগুলোর পরিবর্তনও করতে হয়। তাতে যথেষ্ট ঝুঁকিও থাকে ইনফেকশনের। তাই এবার থেকে এই নয়া পদ্ধতিতেই হবে ডায়ালিসিস বলেই দাবি করেন ওই হাসপাতালের চিকিৎসক মহলের একাংশ।

Post Views: 112

Continue Reading

Previous: দিনদুপুরে গাজোলের সমবায় ব্যাংকে ডাকাতি,গুলিবিদ্ধ ১
Next: ফেরিঘাটে আর্থিক দুর্নীতি,অভিযুক্ত তৃণমূল

সম্পর্কিত গল্প

KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
CHANDRIMA-GYANEHS.jpg

এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.