Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিগ ‘বি’ বনাম রাউলপিণ্ডি এক্সপ্রেস, এশিয়া কাপ ফাইনালের পর ভাইরাল নেট দুনিয়ায়

বিগ ‘বি’ বনাম রাউলপিণ্ডি এক্সপ্রেস, এশিয়া কাপ ফাইনালের পর ভাইরাল নেট দুনিয়ায়

Online Desk সেপ্টেম্বর 29, 2025
M_S.jpg

ওঙ্কার ডেস্ক : টি-টোয়েন্টি এশিয়া কাপ ফাইনালে ভারত-পাক ম্যাচের উত্তেজনা শুধু দুবাইর মাঠে আটকে থাকেনি। উত্তেজনার সঙ্গে রসিকতা, রাজনীতি ও স্বদেশীয়ানার মিশ্রনে এবারের ভারত পাক ম্যাচ এক নতুন ধারার শোরগোল তুললো। এমনিতেই এতদিন ধরে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই এই উপমহাদেশ ছাড়িয়ে উত্তেজনার পারদ বাড়তে থাকে সমগ্র ক্রিকেট বিশ্বে। কিন্তু এবার যেন সেই ইতিহাস ছাপিয়ে গেল। জয়ের পরপরই অভিনন্দন বার্তার ঝড় উঠল। মোদী থেকে বচ্চন…… মামুটি, অনিল কাপুরের মতো চলচ্চিত্র তারকারা টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানাতে নেট ময়দানে নেমে পড়েন। অমিতাভ বচ্চনও জমিয়ে দিলেন ভারত পাক ম্যাচ নিয়ে কটুক্তি ও বুদ্ধিদীপ্ত রসিকতায়। রবিবার রাতে শেষে ‘শত্রুপক্ষ’কে যে জবাব দিলেন তা নিয়ে রীতিমতো মেতে উঠল নেটমহল। অমিতাভের X-এর ওই পোস্টটি ছিল পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারের একটি ভুল মন্তব্য ঘিরে।

ফাইনাল ম্যাচের দু’দিন আগে এক চ্যাট শোয়ে ফাইনালে পাকিস্তানের সম্ভাবনা নিয়ে কথা হচ্ছিল। সেসময় আন্তর্জাতিক ক্রিকেটে একসময় দোর্ণ্ডপ্রতাপ ‘রাউলপিণ্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতার ভারতীয় ব্যাটার ‘অভিষেক শর্মা’র নাম বলতে গিয়ে বলে বসেন ‘অভিষেক বচ্চন’। সেই আলোচনায় প্যানেলে উপস্থিত অন্যান্যরা শোয়েবের কথা শুনে হেসে ওঠেন। ওই ভিডিওটি ভাইরাল হতে মুহূর্তও অপেক্ষা করেনি। আগুনের তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। বেশ মজা পান অভিষেকও (বচ্চন)। প্রত্যুত্তরে অভিষেক সোশ্যাল মিডিয়া X-এ লেখেন, ‘‘যথেষ্ট সম্মানের সঙ্গেই বলছি, ভাববেন না যে পাকিস্তান আমাকেও হারাতে পারবে। আমি ক্রিকেটে পারদর্শী না হলেও আমাকে হারানো সম্ভব নয়।’’

রবিবার ভারতের কাছে পাকিস্তান দুরমুশ হতেই মাঠে নামেন অমিতাভ। X-এ পাকিস্তানকে সরাসরি ‘শত্রুপক্ষ’ বলতেও দ্বিধা করেননি তিনি। বেশ জমাটি এক পোস্ট দেখা গেল। অমিতাভ লিখলেন, “আমরা জিতেছি !! দারুণ খেলেছি ‘অভিষেক বচ্চন’… ওখানে জিভ থমকে গেছে, আর এখানে, ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং ছাড়াই, শত্রু থমকে গেছে !! সবাই বাকরুদ্ধ হয়ে গেছে !! জয় হিন্দ ! জয় ভারত ! জয় মা দুর্গা ! ”

Post Views: 119

Continue Reading

Previous: ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর’, ভারতীয় দলকে অভিনন্দন মোদীর
Next: বাংলাদেশী সেনার গুলিতে নিহত ৪ পাহাড়িয়া, গোটা উপজেলায় জারি ১৪৪ ধারা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.