Skip to content
অক্টোবর 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • পাক বধ করে এশিয়ানে সোনা ভারতের

পাক বধ করে এশিয়ানে সোনা ভারতের

Online Desk অক্টোবর 3, 2026
Cricket.jpg

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে টানা দ্বিতীয়বার সোনার পদক জিতল ভারতের পুরুষ ক্রিকেট দল। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফের সোনার মুকুট ভারতের। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। আর শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন দলের ওপেনার অভিষেক শর্মা। তিনি খেলেন ২৮ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস। অভিষেকের ইনিংসে ছিল ৩টি চার এবং ৭টি ছয়। স্ট্রাইক রেট ২১৭.৮৬.অধিনায়ক শ্রেয়স আইয়ারের ঝুলিতে ২১ রান, ঈশান কিষাণ করেন ২০ রান এবং শিবম দুবে ২৭ রান যোগ করেন স্কোরবোর্ডে। অক্ষর প্যাটেল ১ রানে অপরাজিত থাকেন। তবে শেষদিকে নেমে ঝোড়ো ব্যাটিং করেন তিলক ভার্মা। তাঁর সংগ্রহে ২২ বলে ৫১ রান। তিলকের ইনিংসে ছিল ৩টি চার এবং ৪টি ছয়। স্ট্রাইক রেট ২৩১.৮২। নির্ধারিত ২০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ২১১ রান তোলে ভারত। আর ব্যাট করতে নেমে, শুরু থেকেই বিপাকে পড়ে পাক দল। পাকিস্তান রান তাড়া করে শুরুটা নড়বড়ে করলেও পরের দিকে ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দেন হাসান নওয়াজ়। তিনি শেষ পর্যন্ত টিকে থেকে ৫১ বলে ৯৬ রানের ইনিংস খেলেন। তিনি বাদে অবশ্য কেউ বড় রান পাননি। সাইম আয়ুব ২২ বলে ২৯ ও মাজ় সাদাকাত ১৮ বলে ২৩ রান করেন। এদের দাপটে পাকিস্তান ৬ উইকেটে ১৯২ রানে ইনিংস শেষ করে।

ভারতে হয়ে দুটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও শিবম দুবে।

Continue Reading

Previous: এশিয়ান গেমসে প্রণবীর হাত ধরে গল্ফ থেকে সোনা ভারতের
Next: দেশের লক্ষ লক্ষ গৃহ পরিচারিকা, পরিচারকরা আজও কেন অবহেলিত

সম্পর্কিত গল্প

New-Project-61.webp

ভোট প্রচারে বেরিয়ে আক্রান্ত ISF প্রার্থী, উত্তপ্ত নন্দীগ্রাম

Online Desk অক্টোবর 4, 2026
New-Project-60.webp

ফ্লাইদুবাই কাণ্ডে ‘দেবদূত’ দুই পাইলটকে নিয়ে বাড়ছে রহস্য, পরিচয় গোপন রাখল সংস্থা

Online Desk অক্টোবর 4, 2026
New-Project-59.webp

পুজোর মুখে ভিজল কলকাতা, ছুটির দুপুরে ঝেঁপে বৃষ্টি, বজায় থাকবে বিক্ষিপ্ত বর্ষণ

Online Desk অক্টোবর 4, 2026

You may have missed

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
Edit.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

বাড়িতেই বানিয়ে নিন রেস্টুরেন্টের স্বাদের মোগলাই পরোটা

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

ফ্যাটি লিভার কী, কেন হয়, লক্ষণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.