Skip to content
অক্টোবর 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • এশিয়ান গেমসে প্রণবীর হাত ধরে গল্ফ থেকে সোনা ভারতের

এশিয়ান গেমসে প্রণবীর হাত ধরে গল্ফ থেকে সোনা ভারতের

Online Desk অক্টোবর 3, 2026
Golf.jpg

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন ভারতের গল্ফার প্রণবী উর্স। মহিলাদের ব্যক্তিগত গল্ফে সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করলেন তিনি। একই সঙ্গে দলগত ইভেন্টেও রুপোর পদক জিতেছে ভারত। এশিয়ান গেমসের শেষ দিনের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন প্রণবী। ব্যক্তিগত স্ট্রোক প্লে-তে শীর্ষস্থান ধরে রেখে সোনার লড়াইয়ে এগিয়ে ছিলেন তিনি। চূড়ান্ত পর্বে প্রবল চাপের মধ্যেও নিজের স্নায়ু ধরে রেখে দুর্দান্ত পারফরম্যান্স করেন ভারতীয় গল্ফার। এর আগে তৃতীয় রাউন্ড শেষে প্রণবী ১৫-আন্ডার পার নিয়ে তিন শটের লিডে ছিলেন।শেষ পর্যন্ত প্রতিপক্ষদের পিছনে ফেলে সোনা নিশ্চিত করেন প্রণবী। এশিয়ান গেমসে মহিলাদের ব্যক্তিগত গল্ফে এটি ভারতের জন্য এক ঐতিহাসিক সাফল্য। শুধু ব্যক্তিগত বিভাগেই নয়, দলগত ইভেন্টেও নজর কেড়েছে ভারতের মেয়েরা। প্রণবী উর্স, অদিতি অশোক এবং দীক্ষা ডাগরের সম্মিলিত পারফরম্যান্সে ভারত রুপোর পদক জেতে। তৃতীয় রাউন্ড শেষে ভারতীয় মহিলা দল দ্বিতীয় স্থানে ছিল।এই জয়ের মাধ্যমে প্রণবী এক ঐতিহাসিক ব্যক্তিগত স্বর্ণপদক অর্জন করলেন এবং এশিয়ান গেমসে গলফ ইভেন্টে শীর্ষ পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা হওয়ার গৌরব লাভ করলেন।

Continue Reading

Previous: ‘সত্যাগ্রহ’ ! দেশ জুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনকে একটি প্ল্যাটফর্মে জুড়তে চান রাহুল গান্ধী
Next: পাক বধ করে এশিয়ানে সোনা ভারতের

সম্পর্কিত গল্প

New-Project-61.webp

ভোট প্রচারে বেরিয়ে আক্রান্ত ISF প্রার্থী, উত্তপ্ত নন্দীগ্রাম

Online Desk অক্টোবর 4, 2026
New-Project-60.webp

ফ্লাইদুবাই কাণ্ডে ‘দেবদূত’ দুই পাইলটকে নিয়ে বাড়ছে রহস্য, পরিচয় গোপন রাখল সংস্থা

Online Desk অক্টোবর 4, 2026
New-Project-59.webp

পুজোর মুখে ভিজল কলকাতা, ছুটির দুপুরে ঝেঁপে বৃষ্টি, বজায় থাকবে বিক্ষিপ্ত বর্ষণ

Online Desk অক্টোবর 4, 2026

You may have missed

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
Edit.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

বাড়িতেই বানিয়ে নিন রেস্টুরেন্টের স্বাদের মোগলাই পরোটা

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

ফ্যাটি লিভার কী, কেন হয়, লক্ষণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.