Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইম্ফলের কাছে অসম রাইফেলসের ট্রাকে আক্রমণ সন্ত্রাসীদের, নিহত ২ জওয়ান, আহত ৫

ইম্ফলের কাছে অসম রাইফেলসের ট্রাকে আক্রমণ সন্ত্রাসীদের, নিহত ২ জওয়ান, আহত ৫

Online Desk সেপ্টেম্বর 20, 2025
20250920_114321.jpg

ওঙ্কার ডেস্ক: এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পথে মণিপুর সফরে গিয়েছিলেন, সেই পথ দিয়ে যাওয়ার সময় অসম রাইফেলস এর ট্রাকে হামলা চালাল সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধ্যায় মণিপুরের ইম্ফলের কাছে সন্ত্রাসীদের সেই হামলায় মৃত্যু হয়েছে অসম রাইফেলসের দুই জওয়ানের। এই ঘটনায় জখম হয়েছেন আরও পাঁচ জওয়ান। আহতদের উদ্ধার করে ইম্ফলের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

যে দুজন জওয়ানের মৃত্যু হয়েছে তাঁরা হলেন, নায়েব সুবেদার শ্যাম গুরুং এবং রাইফেলম্যান রঞ্জিত সিং কাশ্যপ। সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন সন্ধ্যা ৫ টা ৫০ মিনিট নাগাদ আধাসামরিক বাহিনীর টাটা ৪০৭ গাড়িটি পাতসোই কোম্পানির অপারেটিং বেস থেকে নাম্বোল বেসে যাচ্ছিল। সেই যাত্রাপথে অতর্কিতে ট্রাকটির উপর হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। যে জায়গায় এই হামলা চালানো হয়েছে সেটি চুরাচাঁদপুর যাওয়ার পথে ইম্ফল বিমানবন্দর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত।

সরকারি ভাবে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘মণিপুরের ডিনোটিফাইড এলাকায় হাইওয়েতে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা নাম্বোল সবাল লেইকাই নামক সাধারণ এলাকায় জওয়ানদের উপর আক্রমণ করে। পরবর্তী পদক্ষেপে, অসম রাইফেলসের দুই জওয়ান শহীদ হন এবং পাঁচ জন আহত হন।’ এতে আরও বলা হয়েছে, অন্ধকারের সময় অসম রাইফেলস ইউনিটটি যখন ২ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল, তখন তাদের উপর অতর্কিতে হামলা চালানো হয়। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের ধরার জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে।

Post Views: 63

Continue Reading

Previous: ট্রাম্পের নিউ ইয়র্ক টাইমস বিরোধী ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা বাতিল করল মার্কিন আদালত
Next: পুজোর দিন গুলিতে মোতায়েন বাড়তি পুলিশ, জানালেন এডিজি শামিম

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.