Skip to content
জুন 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্পের নিউ ইয়র্ক টাইমস বিরোধী ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা বাতিল করল মার্কিন আদালত

ট্রাম্পের নিউ ইয়র্ক টাইমস বিরোধী ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা বাতিল করল মার্কিন আদালত

Online Desk সেপ্টেম্বর 20, 2025
trump-confused.png

ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা শেষ পর্যন্ত খারিজ করল ফ্লোরিডার ফেডারেল আদালত। নিউ ইয়র্ক টাইমসকে উদ্দেশ্য করে দায়ের করা এই মামলায় ট্রাম্প দাবি করেছিলেন, সংবাদপত্রটি ইচ্ছাকৃতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে এবং রাজনৈতিক পক্ষপাতদুষ্ট প্রচার চালিয়েছে। কিন্তু আদালতের মতে, অভিযোগে যথাযথ প্রমাণের অভাব রয়েছে এবং আদালত কোনও ব্যক্তিগত আক্রোশ প্রকাশের জায়গা নয়।
ট্রাম্পের অভিযোগ ছিল, নিউ ইয়র্ক টাইমস তিনটি পৃথক প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছে এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরোক্ষ সমর্থন দিয়েছে। এমনকি কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধেও তিনি অভিযোগ আনেন যে, তাঁরা ইচ্ছাকৃতভাবে তাঁকে রাজনৈতিকভাবে আঘাত করার চেষ্টা করেছেন। এর ভিত্তিতেই ট্রাম্প ১৫ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করেছিলেন।
ফ্লোরিডা ফেডারেল আদালতের বিচারপতি স্টিভেন মেরিডে মামলাটি খারিজ করার সময় স্পষ্ট ভাষায় বলেন, মানহানির মামলা দায়ের করতে হলে অভিযোগের প্রকৃতি ও সুনির্দিষ্ট প্রমাণ থাকা জরুরি। তাঁর মন্তব্য, “আদালত কখনও আক্রোশ উগরে দেওয়ার মঞ্চ হতে পারে না। অভিযোগ ও প্রমাণের ভিত্তিতেই বিচার চলবে।”
নিউ ইয়র্ক টাইমস এই রায়কে স্বাগত জানিয়েছে। সংবাদপত্রটির তরফে জানানো হয়েছে, ট্রাম্পের মামলা মূলত ভয় দেখানোর কৌশল ছিল, যাতে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে না পারেন। আদালতের রায় আবারও প্রমাণ করল, সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষিত রয়েছে। আইনজ্ঞদের মতে, এই রায় মার্কিন গণতন্ত্রে বাকস্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার গুরুত্বকে নতুনভাবে তুলে ধরেছে।

Post Views: 215

Continue Reading

Previous: পুজোয় চলবে বঙ্গ জুড়ে বৃষ্টির সিলসিলা! দেখুন কি বলছে হওয়া অফিস
Next: ইম্ফলের কাছে অসম রাইফেলসের ট্রাকে আক্রমণ সন্ত্রাসীদের, নিহত ২ জওয়ান, আহত ৫

সম্পর্কিত গল্প

Wreckage_of_Iran_Air_Flight_655_05_cropped.jpg

মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিকের মৃত্যু, মনে পড়ছে ১৯৮৮-র সেই মর্মান্তিক বিমান দুর্ঘটনার কথা

Online Desk জুন 13, 2026
police.jpg

পিছনে ধাওয়া করে মহিলা সহকর্মীকে পরপর ধারালো অস্ত্রের কোপ! ঘটনাস্থলেই লুটিয়ে পড়লেন আক্রান্ত, হাড়হিম করা ঘটনা মহারাষ্ট্রে

Online Desk জুন 13, 2026
tcs.jpg

অফিসে হেনস্থার অভিযোগ তুলে টিসিএস ইঞ্জিনিয়ারের আত্মহত্যা, সুইসাইড নোটে দায়ী করলেন তিন কর্মীকে

Online Desk জুন 13, 2026

You may have missed

FotoJet.jpg

অভিনেতা রুদ্রনীলকে সর্ব সম্মুখে গাল টিপে চুম্বন মুনমুন সেনের! সামাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk জুন 13, 2026
Untitled.png

আরও একা হয়ে যাচ্ছেন মমতা! ভুপেন্দ্র যাদবের সঙ্গে সুদীপের বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা

Online Desk জুন 13, 2026
NDA-MED-PORTAL.png

জাতীয় সড়কের পাশে ওষুধের স্তুপ, নদিয়ার উদয়পুরে ব্যাপক চাঞ্চল্য

Online Desk জুন 13, 2026
Nipah-virus.jpg

কেরলে নিপা আতঙ্ক, আক্রান্ত ব্যক্তি; নজরদারিতে ৭৭ জন

Online Desk জুন 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.