Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পুজোয় চলবে বঙ্গ জুড়ে বৃষ্টির সিলসিলা! দেখুন কি বলছে হওয়া অফিস

পুজোয় চলবে বঙ্গ জুড়ে বৃষ্টির সিলসিলা! দেখুন কি বলছে হওয়া অফিস

Online Desk সেপ্টেম্বর 20, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি বছরে অন্য বছরের তুলনায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশিই ছিল। বর্তমানে পুজোর বাকি মাত্র হাতে গোনা কয়েকদিন তাই পুজোতে আবহাওয়া কেমন থাকবে সেই নিয়ে চিন্তিত আমজনতা। সাধারণত বিশ্বকর্মা পুজোর পর থেকেই বর্ষা বিদায় নিতে শুরু করে বাংলা থেকে। তবে এবছর যেন মন খারাপের আভাস। কারণ আবহাওয়া দফতর সুত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে পঞ্চমী থেকে দশমী রোজই বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ রাজ্যের জেলাগুলিতে প্রায় রোজই কম-বেশি বৃষ্টি হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গে টানা বর্ষণ লেগেই গেছে। তারই মধ্যে আবার আবহাওয়া দফতরের পূর্বাভাস, পুজোর আগেই উত্তর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।
শনিবার বৃষ্টির পরিমাণ কম থাকবে দক্ষিণবঙ্গে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা।
মহালয়ার দিন থেকেই বৃষ্টি বাড়ার পূর্বভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বৃষ্টির পাশাপাশি বেশ কিছু জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে পূর্বাভাস।
এরপর সোম ও মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তারপর অর্থাৎ বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে একদিকে বৃষ্টি কমলে অন্যদিকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও থাকবে। এমনকি পুজো শুরুর কয়েকদিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে, ঘূর্ণাবর্তের কারণে উত্তরবঙ্গের প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে । যার ফলে গত কয়েকদিন থেকে টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। শনিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের একাধিক জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় । রবিবারেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই।

Post Views: 130

Continue Reading

Previous: পাকিস্তানের বেলুচিস্তানে পৃথক দুই বিস্ফোরণে মৃত্যু ১১ জনের
Next: ট্রাম্পের নিউ ইয়র্ক টাইমস বিরোধী ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা বাতিল করল মার্কিন আদালত

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.