Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের বেলুচিস্তানে পৃথক দুই বিস্ফোরণে মৃত্যু ১১ জনের

পাকিস্তানের বেলুচিস্তানে পৃথক দুই বিস্ফোরণে মৃত্যু ১১ জনের

Online Desk সেপ্টেম্বর 19, 2025
baluchistan-pakistan.jpg

ওঙ্কার ডেস্ক: ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। দেশটির বেলুচিস্তান প্রদেশে দুটি পৃথক বিস্ফোরণে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ওই হামলা করা হয় বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণের বিষয়ে প্রথমে স্বীকার না করলেও শুক্রবার পাকিস্তানের উর্ধ্বতন কর্তারা ঘটনার সত্যতা মেনে নিয়েছেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার ইরানের কাছে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম দিকে দাশতে আধাসামরিক বাহিনীর একটি কনভয়ে হামলা চালানো হয়। কনভয় লক্ষ্য করে বিস্ফোরকবোঝাই গাড়ি চালিয়ে দেয় এক আত্মঘাতী বোমা হামলাকারী। সেই সময় বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। গাড়িটি বিস্ফোরিত হওয়ার পর পাঁচ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিহত পাঁচ জনের মধ্যে তিন জন সেনা সদস্য। ইতিমধ্যে এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি।

সংবাদ মাধ্যমকে স্থানীয় এক সরকারি আধিকারিক জানান, বৃহস্পতিবার রাতে বেলুচিস্তান প্রদেশের আফগান সীমান্তের কাছে আরও একটি বিস্ফোরণ হয়েছে। যে ঘটনায় ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, বেলুচিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে বৈষম্য বন্ধ করার লক্ষ্যে সশস্ত্র গোষ্ঠী গত এক দশক ধরে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। মানবাধিকার সংগঠনগুলি জানিয়েছে, এই স্বাধীনতাকামী গোষ্ঠীকে সামান্যতমও ছাড় দেয় না ইসলামাবাদ। পাক সরকারের দাবি, খনিজ সমৃদ্ধ বেলুচিস্তানে জঙ্গিদের উপস্থিতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সন্ত্রাস নির্মূল করতে অভিযান চালাচ্ছে পাক সেনাবাহিনী।

Post Views: 139

Continue Reading

Previous: মসজিদে ড্রোন হামলা সুদানের আধাসামরিক গোষ্ঠীর, নিহত ৪৩
Next: পুজোয় চলবে বঙ্গ জুড়ে বৃষ্টির সিলসিলা! দেখুন কি বলছে হওয়া অফিস

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.