Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মসজিদে ড্রোন হামলা সুদানের আধাসামরিক গোষ্ঠীর, নিহত ৪৩

মসজিদে ড্রোন হামলা সুদানের আধাসামরিক গোষ্ঠীর, নিহত ৪৩

Online Desk সেপ্টেম্বর 19, 2025
rsf-sudan.jpg

ওঙ্কার ডেস্ক: গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদানে মসজিদে ড্রোন হামলা সে দেশের আধাসামরিক বাহিনীর। এই হামলার ফলে মৃত্যু হয়েছে অন্তত ৪৩ জন বেসামরিক নাগরিকের। উত্তর দারফুরের রাজধানী এল ফাশারে শুক্রবার ভোরে একটি মসজিদের ভেতরে নামাজ পড়ার সময় এই হামলা চালানো হয়েছে।

সুদান ডক্টরস নেটওয়ার্ক নামের স্থানীয় একটি মেডিকেল গ্রুপ শুক্রবার জানিয়েছে, র্যা পিড সাপোর্ট ফোর্সেস এর তরফে চালানো এই ড্রোন হামলায় বয়স্ক এবং শিশু-সহ মুসলিম নামাজিরা নিহত হয়েছেন। এই হামলাকে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে একটি ‘জঘন্য অপরাধ’ বলে অভিহিত করেছে গ্রুপটি। সেই সঙ্গে এই হামলা ‘মানবিক ও ধর্মীয় মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে প্রতিক্রিয়া দিয়েছে তারা।

সুদানের রেজিস্ট্যান্স কমিটি শুক্রবার একটি ভিডিও পোস্ট প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে মসজিদের কিছু অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বেশ কয়েকটি মৃতদেহ ধ্বংসস্তূপে চাপা পড়েছে। যদিও মসজিদটির সঠিক অবস্থান সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি। গত সপ্তাহে এল ফাশারে আরএসএফ এবং সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষের পর ধারাবাহিক হামলার অংশ এই সর্বশেষ ড্রোন হামলাটি। উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে লড়াই তীব্রতর হয়, যা গৃহযুদ্ধে রূপ নেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দু পক্ষের এই সংঘর্ষে কম করে ৪০,০০০ মানুষ নিহত হয়েছেন, প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন। বৃহস্পতিবার সুদানে দুই বাহিনীর মধ্যে তীব্র লড়াই শহরের পশ্চিম এবং দক্ষিণ অংশে ছড়িয়ে পড়ে। বেসামরিক নাগরিকদের উপর নির্যাতন পর্যবেক্ষণকারী সংস্থা দারফুর ভিকটিম সাপোর্ট অর্গানাইজেশন এক বিবৃতি জারি করে জানিয়েছে, অলাভজনক সংস্থাকে স্থানীয়রা জানিয়েছেন, তারা জোরে বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ড্রোন ব্যবহার করতে দেখেছেন। অলাভজনক সংস্থার এক বিবৃতি অনুসারে।

Post Views: 99

Continue Reading

Previous: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ দুর্ঘটনা, প্রয়াত সঙ্গীতশিল্পী জ়ুবিন গর্গ ! বিভিন্ন মহলে সমবেদনা
Next: পাকিস্তানের বেলুচিস্তানে পৃথক দুই বিস্ফোরণে মৃত্যু ১১ জনের

সম্পর্কিত গল্প

lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
modi-dd.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিদেশেও, ক্রমশ চাপ বাড়ছে মোদী সরকারের উপর?

Online Desk জুলাই 22, 2026
WAR-SHIP2.png

ইউক্রেন উপকূলে ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলার জেরে মৃত্যু ৪ নাবিকের; রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব দিল্লীর

Online Desk জুলাই 21, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.