Skip to content
অক্টোবর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • তেল অভিভগামী বিমানে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাই কাণ্ডে এবার ইউএপিএ ধারায় মামলা এনআইএ-র

তেল অভিভগামী বিমানে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাই কাণ্ডে এবার ইউএপিএ ধারায় মামলা এনআইএ-র

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-25.webp

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: দুবাই থেকে তেল আভিভগামী বিমানের ককপিটে ভারতীয় পাইলটের উপর প্রাণঘাতী হামলার ঘটনায় এবার মামলা রুজু করল জাতীয় তদন্তকারী সংস্থা। শনিবার এনআইএ বিমান অপহরণ বিরোধী আইন ও ইউএপিএ-তে এফআইআর দায়ের করেছে। মাঝ-আকাশে ঠিক কী ঘটেছিল, তার পিছনে কোনও গভীর ষড়যন্ত্র ছিল কিনা, তা নিয়ে তদন্ত শুরু করেছে সংস্থা।

গত ৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের এফজেড ১০৭৩ বিমানটি ১৮০ জন যাত্রী নিয়ে দুবাই থেকে ইজরায়েলের রাজধানীর উদ্দেশে রওনা দিয়েছিল। অভিযোগ, আকাশে থাকাকালীনই ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের উপর হামলা চালান সহকারী পাইলট হামাম আল-হাম্মামি। ককপিটে জরুরি কাজে ব্যবহারের জন্য রাখা কুঠার দিয়ে তাঁর উপর আঘাত করা হয়।

হামলার পরেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় বিমানে। নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ সেকেন্ডের মধ্যে প্রায় ১৪ হাজার ফুট নিচে নেমে আসে বিমানটি। পরে সৌদি আরবে জরুরি অবতরণ করিয়ে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

এই ঘটনার নেপথ্যে সন্ত্রাসবাদী যোগসূত্র আছে কিনা তা এখনও পরিষ্কার নয়। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহি ইতিমধ্যেই আলাদাভাবে তদন্ত চালাচ্ছে। ভারতীয় পাইলট জখম হওয়ায় এবং তিনি ভারতীয় নাগরিক হওয়ায় ভারতীয় আইন অনুযায়ী এই ঘটনার তদন্ত করতে পারে এনআইএ, যদিও ঘটনাটি ভারতের আকাশসীমায় ঘটেনি। আপাতত বিমান ছিনতাইয়ের চেষ্টা হয়েছিল কিনা এবং তার পিছনে বৃহত্তর কোনও চক্র কাজ করছে কিনা, সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Continue Reading

Previous: ক্যারিবিয়ানদের কাছে হেরে পিচকে দুষলেন গম্ভীর
Next: কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কাল থেকেই মিলবে পুজোর অনুদান, ইডেন থেকে বড় ঘোষণা শুভেন্দুর

সম্পর্কিত গল্প

New-Project-26.webp

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কাল থেকেই মিলবে পুজোর অনুদান, ইডেন থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Online Desk অক্টোবর 10, 2026
T20.jpg

ক্যারিবিয়ানদের কাছে হেরে পিচকে দুষলেন গম্ভীর

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-24.webp

যন্তর মন্তরে সিজেপি-র বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক শতাধিক আইনজীবী, প্রধান বিচারপতির হস্তক্ষেপে মুক্তি

Online Desk অক্টোবর 10, 2026

You may have missed

WhatsApp-Image-2026-10-10-at-23.31.11.jpg

ছাদবাগানে ফুটিয়ে তুলুন মায়ের প্রিয় পদ্মফুল : পদ্ম চাষের সম্পূর্ণ পদ্ধতি ও প্রচুর ফুল পাওয়ার টিপস

Online Desk অক্টোবর 11, 2026
Anxiety.jpg

উদ্বেগ জনিত রোগ : লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 10, 2026
Festive-Bengali-Fashion-Collage.jpg

মোটা, রোগা, শ্যামলা কিংবা ফর্সা—পুজোর চার দিনে মহিলারা কেমন পোশাক পরবেন ?

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-26.webp

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কাল থেকেই মিলবে পুজোর অনুদান, ইডেন থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Online Desk অক্টোবর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.