Skip to content
অক্টোবর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • অনুমতি ছাড়া যন্তর মন্তরে জমায়েতের চেষ্টা, সিজেপির তিন শীর্ষ নেতা গ্রেফতার

অনুমতি ছাড়া যন্তর মন্তরে জমায়েতের চেষ্টা, সিজেপির তিন শীর্ষ নেতা গ্রেফতার

Online Desk অক্টোবর 11, 2026
1000422426.webp

নয়াদিল্লি: যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি না মিললেও জমায়েতের চেষ্টা করায় কড়া পদক্ষেপ নিল দিল্লি পুলিশ। রবিবার সকালে গ্ৰেফতার করা হল ককরোচ জনতা পার্টির তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে।

রবিবার সকালে সিজেপির আইনি বিষয়ক প্রধান রত্না সিংহ জানান, দিল্লি পুলিশ তাঁদের জানিয়েছে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই গ্রেফতারি। জানা গিয়েছে, আজ সকাল ৯টায় দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে তিনজনকে পেশ করা হয়। সেই সময় আদালতে উপস্থিত ছিলেন সিজেপির লিগাল টিমও।

এর আগে শনিবার যন্তর মন্তরে সিজেপির ডাকা প্রতিবাদ কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ। তা সত্ত্বেও বড় জমায়েতের আশঙ্কায় শুক্রবার রাত থেকেই রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। শনিবার সকাল থেকে যন্তর মন্তর চত্বরে ব্যাপক ধরপাকড় চলে। কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয় ইউটিউবার ধ্রুব রাঠীকে। পরে সেই আটকের তালিকা আরও দীর্ঘ হয়। বিমানের ভিতর থেকে আটক করা হয়েছিল অভিজিৎ, দীপকদে’র।

সিজেপি নেতৃত্ব অবশ্য গ্রেফতারির আশঙ্কা আগেই করেছিলেন। তাই আগে থেকেই একটি ভিডিও বার্তা রেকর্ড করে রেখেছিলেন অভিজিৎ দীপকে। পরে সেই ভিডিও প্রকাশ করে দল। সেখানে তিনি বলেন, তাঁরা তিনজন গ্রেফতার বা আটক হলে আন্দোলনের নেতৃত্ব দেবেন অজিঙ্ক শিন্দে। সেই ঘোষণা অনুযায়ী রবিবার ফের যন্তর মন্তরে জমায়েতের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। সমর্থকদের সেখানে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে, আর তার কয়েক ঘণ্টা আগেই তিন নেতাকে গ্রেফতার করল পুলিশ। এমতাবস্থায় এই গ্ৰেফতারিতে যে রাজধানীতে উত্তেজনা আরও বাড়বে, তা বলাই বাহুল্য।

Continue Reading

Previous: ছাদবাগানে ফুটিয়ে তুলুন মায়ের প্রিয় পদ্মফুল : পদ্ম চাষের সম্পূর্ণ পদ্ধতি ও প্রচুর ফুল পাওয়ার টিপস
Next: ধারাবাহিক

সম্পর্কিত গল্প

New-Project-36.webp

আমেরিকায় ফের ‘মাস শ্যুটিং’, বন্দুকবাজের হামলায় মৃত্যু অন্তঃসত্ত্বা সহ-৮ জনের! আত্মঘাতী বন্দুকবাজ

Online Desk অক্টোবর 11, 2026
New-Project-35.webp

ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের তলব, রবিবার কালীঘাটে অভিষেকের বাড়িতে সমন নিয়ে পুলিশ

Online Desk অক্টোবর 11, 2026
New-Project-34.webp

‘জুতো পড়ার সময়ও দেয়নি, অপহরণ করা হয়েছে’! আটক প্রসঙ্গে মুখ খুললেন রাঠী

Online Desk অক্টোবর 11, 2026

You may have missed

Untitled.png

হাঁপানি রোগের লক্ষণও উপশমের উপায়:

Online Desk অক্টোবর 11, 2026
Untitled.png

স্ট্রবেরি গাছের পরিচর্যা ও প্রচুর ফল পাওয়ার সহজ উপায়:

Online Desk অক্টোবর 11, 2026
New-Project-36.webp

আমেরিকায় ফের ‘মাস শ্যুটিং’, বন্দুকবাজের হামলায় মৃত্যু অন্তঃসত্ত্বা সহ-৮ জনের! আত্মঘাতী বন্দুকবাজ

Online Desk অক্টোবর 11, 2026
Untitled.png

পুজোর কটা দিন বাকি জেনে নিন শুষ্ক ত্বকের জন্য কি করবেন?

Online Desk অক্টোবর 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.