Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অবশেষে থানায় হাজিরা দিলেও, মুখে কুলুপ অনুব্রতর, বললেন, “আগে দু দিন দেখি, তারপর…”

অবশেষে থানায় হাজিরা দিলেও, মুখে কুলুপ অনুব্রতর, বললেন, “আগে দু দিন দেখি, তারপর…”

Online Desk জুন 6, 2025
Anubrata.jpg

নিজস্ব সংবাদদাতা : আইসিকে হুমকি দেওয়ার ঘটনায় সাত দিন পর অবশেষে পুলিশের কাছে হাজিরা দিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার দুপুরে তিনি হাজির দেন এসডিপিও অফিসে। খানিকটা গোপনে এসডিপিও অফিসে হাজিরা দেন তিনি। প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বিকেলে অফিস থেকে বেরোন তিনি।

গত সপ্তাহে বোলপুর থানার আইসি লিটন হালদারের সঙ্গে অনুব্রতের একটি কথোপকথনের অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে আইসিকে উদ্দেশ করে কুরুচিকর ও কটূ ভাষা ব্যবহারের অভিযোগ ওঠে। যদিও ক্লিপটির সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা। তবে বিষয়টি ঘিরে শুরু হয় রাজনৈতিক বিতর্ক।

ঘটনার জেরে পুলিশ অনুব্রতের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। শনিবার ও রবিবার পরপর দুই দিন তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি অনুপস্থিত ছিলেন। তাঁর আইনজীবী পুলিশকে একটি মেডিক্যাল সার্টিফিকেট দেন, যেখানে চিকিৎসক অনুব্রতকে পাঁচ দিনের বেড রেস্টের পরামর্শ দিয়েছেন বলে জানানো হয়।

উল্লেখ্য, ভাইরাল অডিও বিতর্কের পর তৃণমূল নেতৃত্বের নির্দেশে অনুব্রত প্রকাশ্যে ক্ষমা চাইলেও, তিনি নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন। তবে রাজনীতির ময়দানে এই ইস্যুকে ঘিরে চাপানউতোর অব্যাহত।

Post Views: 200

Continue Reading

Previous: ভারত -ইংল্যান্ড সিরিজের নাম এবারে সচিন-অ্যান্ডারসনের নামে, ইংল্যান্ড সফর নিয়ে আশাবাদী ভারতের কোচ অধিনায়ক
Next: ইডেনে প্রথম ডিভিশন ফাইনালে ইস্টবেঙ্গল -ভবানীপুর ঝামেলা, সামনে ভোট বলেই কি ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে সিএবি!

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.