Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ১৬ বছরের কম বয়সীদের জন্য সমাজমাধ্যম বন্ধের নির্দেশ

১৬ বছরের কম বয়সীদের জন্য সমাজমাধ্যম বন্ধের নির্দেশ

Online Desk নভেম্বর 29, 2024
girl.jpeg

ওঙ্কার বাংলা ডেস্ক: নজিরবিহীন সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া সরকার। প্রাপ্ত বয়স্ক নয় এমন ছেলে মেয়েদের জন্য সমাজমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করল সে দেশের সরকার। এই মর্মে অস্ট্রেলিয়ার সেনেটে পাশ করা হয়েছে বিল। রীতিমতো আইন করে ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, স্ন্যাপচ্যাট-সহ সমস্ত সমাজমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন কমবয়সীদের জন্য সমাজমাধ্যমে নিষেধাজ্ঞা বিশ্বে এই প্রথম। এর আগে পৃথিবীর কোনও দেশ এমন পদক্ষেপ করেনি।
ঠিক কী বলা হয়েছে অস্ট্রেলিয়ার নতুন আইনে? আইনে বলা হয়েছে ১৬ বছরের থেকে কম বয়সী কেউ যদি সমাজমাধ্যম ব্যবহার করে, তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। ছোটরা যাতে সমাজমাধ্যমে অ্যাকাউন্ট খুলতে না পারে সংশ্লিষ্ট সংস্থাকে সেই বিষয়টি দেখতে হবে। কোনও সংস্থা যদি আইন মানতে ব্যর্থ হন, তবে সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকারকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। আইনে বলা হয়েছে আইন ভাঙলে তিন কোটি ৩০ লক্ষ ডলার ক্ষতিপূরণ দিতে হবে সংস্থাকে।
ছোটদের জন্য ফেসবুক, হোয়াটস্যাপ, ইনস্টাগ্রামের উপর কেন নিষেধাজ্ঞা? এই বিষয়ে অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, দেশের ৭৭ শতাংশের বেশি মানুষ শিশুদের জন্য সমাজমাধ্যম নিষেধাজ্ঞার পক্ষে। অস্ট্রেলিয়া সংসদের উভয়কক্ষে বিলটি সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনের ভিত্তিতে পাশ হয়ে যায়। সেনেটে বিলটির পক্ষে ভোট পড়েছে ৩৪টি। আর বিরোধিতা করে ভোট দিয়েছেন ১৯ জন। পাশাপাশি, হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ্‌সে বিলের পক্ষে ভোট পড়েছে ১০২টি এবং বিপক্ষে ভোট দিয়েছেন ১৩ জন।

Post Views: 126

Continue Reading

Previous: ৪ মাস বন্ধ রাখা হবে বারাসত উড়ালপুল,কোন পথে চলবে গাড়ি?
Next: বিএসএফের প্রতিষ্ঠা দিবসে বাইক র‍্যালি

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.