Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সংকট মুক্ত নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আইসিইউ-তে বিজেপি সাংসদ

সংকট মুক্ত নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আইসিইউ-তে বিজেপি সাংসদ

Online Desk জুন 15, 2025
avijit-ganguli.png

ওঙ্কার ডেস্ক: শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও একেবারেই সঙ্কটমুক্ত নন, রবিবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরিবারকে জানালেন চিকিৎসকেররা। প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন তমলুকের বিজেপি সাংসদ এবং কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পরেন অভিজিৎ। তলপেটে তীব্র ব্যথা অনুভব করেন তিনি, সঙ্গে শুরু হয় বমি। তারপরই তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। রাতেই তাঁকে রাখা হয় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (ICU)।
রবিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, সাংসদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল হলেও, তিনি গুরুতর অসুস্থ। চিকিৎসকেরা প্রাথমিকভাবে ধারণা করছেন, তাঁর প্যানক্রিয়াটাইটিস রয়েছে। পাশাপাশি, গ্যাস্ট্রোএন্টেরাইটিসএর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকেরা। যার ফলে তলপেটে ব্যথা ও বমি হচ্ছিল তাঁর। হাসপাতাল সূত্রে খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার জন্য একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল গঠন করা হয়েছে। ওই দলে রয়েছেন ক্রিটিকাল কেয়ার বিভাগের চিকিৎসক, পালমোনোলজিস্ট, কার্ডিয়োলজিস্ট এবং জিআই সার্জেন্টরা। ইতিমধ্যে বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপি রাজ্য নেতৃত্বের অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Post Views: 169

Continue Reading

Previous: দুর্গাপুরের রাস্তা পরিষ্কার করতে বেলচা, কোদাল ও ঝাড়ু হাতে নিয়ে পথে নামলো পুলিশ!
Next: ইরান-ইজরায়েল সংঘাতে দাম বাড়ছে খনিজ তেলের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.