Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অ্যাক্সিয়ম-৪ মিশনের সফল সমাপ্তি, মহাকাশ থেকে ফিরছেন শুভাংশু শুক্লারা

অ্যাক্সিয়ম-৪ মিশনের সফল সমাপ্তি, মহাকাশ থেকে ফিরছেন শুভাংশু শুক্লারা

Online Desk জুলাই 11, 2025
Axium-4.jpg

ওঙ্কার ডেস্ক : প্রায় আঠারো দিনের দীর্ঘ মহাকাশযাত্রার শেষে পৃথিবীর মাটিতে ফিরতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী শুভাংশু শুক্লা ও তাঁর তিন সহযাত্রী। নাসা জানিয়েছে, সব ঠিক থাকলে ১৪ জুলাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে আনডক করে পৃথিবীর পথে রওনা দেবেন তাঁরা।

সংস্থার তরফে এক্স-এ জানানো হয়েছে, অ্যাক্সিয়ম-৪ ক্রু আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আনডক করবে সোমবার, ১৪ জুলাই, সকাল ৭:০৫ । অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী আনডক করার সম্ভাব্য সময় সোমবার দুপুর ৪:৩০ নাগাদ। পৃথিবী পৃষ্ঠে ফিরে তারপর প্রশান্ত মহাসাগরে নামবে ক্যাপসুল। নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিচও জানিয়েছেন, “আমরা মহাকাশ স্টেশন ও অ্যাক্সিয়ম-৪ মিশনের প্রতিটি ধাপ সতর্ক নজরে দেখছি। পরিকল্পনা অনুযায়ী, মিশনটি ১৪ জুলাই আনডক করা হবে।”

অ্যাক্সিয়ম-৪ মিশনের অংশ হিসেবে শুভাংশু শুক্লা-সহ পেগি হুইটসন, স্লাভোস উজনানস্কি-উইসনিয়েস্কি ও টিবর কাপু গত ২৫ জুন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ড্রাগন মহাকাশযানে যাত্রা শুরু করেন। প্রায় ২৮ ঘণ্টার মধ্যেই মহাকাশ স্টেশনে পৌঁছে যান তাঁরা। এই ক’দিনে ISS থেকে পৃথিবীকে প্রায় ২৩০ বার প্রদক্ষিণ করেছেন তাঁরা। কখনও ক্যামেরা হাতে পৃথিবীর চোখধাঁধানো ছবি বন্দি করেছেন, কখনও বা পরিবারের সঙ্গে দূর মহাকাশ থেকে কথা বলেছেন। এরই ফাঁকে সম্পন্ন হয়েছে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা যা এক বেসরকারি মহাকাশ অভিযানের ইতিহাসে সর্বাধিক। এই মিশনে মোট ৬০টির বেশি বৈজ্ঞানিক পরীক্ষা চালানো হয়েছে। বায়োমেডিক্যাল বিজ্ঞান থেকে নিউরোসায়েন্স, কৃষি থেকে স্পেস টেকনোলজি গবেষণার পরিধি বিস্তৃত। বিজ্ঞানীদের আশা, ক্যানসার, ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে শুরু করে মানবদেহের পারফরম্যান্স নিয়ে একাধিক নতুন তথ্য বেরিয়ে আসবে, যা ভবিষ্যতের মহাকাশ গবেষণা এবং পৃথিবীর স্বাস্থ্য পরিসেবা দু’ক্ষেত্রেই কাজে লাগবে।

Post Views: 227

Continue Reading

Previous: ৭৫ বছর বয়সেই কি অবসরের বার্তা? ভাগবতের মন্তব্য ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি, কটাক্ষ বিরোধীদের
Next: ‘ম্যাডাম’ নয়, হাসিনাকে ‘স্যার’ বলতে হত! সেই নির্দেশিকা বাতিল করল ইউনুস সরকার

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.