স্পোর্টস ডেস্ক : কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় ফুটবলের ভরাডুবির জন্য ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে দোষ দিয়ে তার উপর বিস্ফোরক ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া। তার পরেই পাল্টা নিজের বক্তব্য রাখলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। এদিন কল্যাণ এক প্রেস বিবৃতিতে জানান, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। প্রত্যেক নাগরিকের মতামত প্রকাশের সাংবিধানিক অধিকার আছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে বাইচুং-ও নিজের মতামত জানাতে পারেন। ভারতীয় ফুটবলের উন্নতির কথা বলতে পারেন। ২ জুলাই ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকে এসে নিজের মতামত দিক বাইচুং ২ জুন আমরা বাইচুংকে আমন্ত্রণ জানিয়েছি।’ প্রসঙ্গত বাইচুং সাংবাদিক সম্মেলনে বলেন,আমি ১৯৯৯ সাল থেকে ভারতের ক্যাপ্টেন ছিলাম। ২০১১ সালে অবসর নিই। এত বছর খেলেছি, বিশ্বাস করুন, কল্যাণ চৌবেকে কোনওদিন ভারতীয় দলে খেলতে অন্তত আমি দেখিনি। অথচ উনি বলে বেড়াচ্ছেন তিনি নাকি ভারতীয় দলে খেলেছেন। আমরা একসময়ের হলেও তাঁকে ভারতীয় টিমে কোনও দিন দেখিনি। তাঁর জন্য ফেডারেশনের প্রচুর দুর্নাম হয়েছে। সর্বত্র দুর্নীতির অভিযোগ কল্যাণের আমলে। কল্যাণ খেলার সময়েও রাজনীতি করত, খেলার পরও করছে। কোনওদিন ফুটবল অ্যাকাডেমির কথা বলেননি। ইগর স্টিমাচ এআর প্রেসিডেন্টের টানাপোড়েনেই ভারতীয় ফুটবলের এই পতন। সেটা ইগর প্রকাশ্যেই বলেছিলেন। কল্যাণের জন্য এটা লজ্জাজনক।’এছাড়াও একাধিক অভিযোগ করেন তিনি।
