Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আলোচিত খবর
  • বৈকুণ্ঠপুরে আতঙ্ক সৃষ্টিকারী বাঘ ফিরে গিয়েছে গভীর জঙ্গলে, স্বস্তিতে গ্রামবাসীরা

বৈকুণ্ঠপুরে আতঙ্ক সৃষ্টিকারী বাঘ ফিরে গিয়েছে গভীর জঙ্গলে, স্বস্তিতে গ্রামবাসীরা

Online Desk জানুয়ারি 8, 2025
tiger.jpeg

বাবলু প্রামাণিক, দক্ষিণ চব্বিশ পরগনা: গভীর জঙ্গলে ফিরে গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বৈকুণ্ঠপুরে আতঙ্ক সৃষ্টিকারী বাঘ। বুধবার সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন মুখ্য বনাধিকারিক নিশা গোস্বামী। স্বস্তির নিশ্বাস গ্রামবাসীদের।
উল্লেখ্য, সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার কিশোরীমোহনপুর এলাকায় বাঘের ছাপ দেখতে পান এলাকার বাসিন্দারা। তারপর দক্ষিন বৈকুন্ঠপুর সংলগ্ন জঙ্গলে বাঘের উপস্থিতি টের পাওয়া যায়। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা জাল দিয়ে জঙ্গলের সেই এলাকা ঘিরলেও সেখান থেকে পালিয়ে যায় বাঘটি। প্রায় দেড় কিলোমিটার দূরে উত্তর বৈকুন্ঠপুর সংলগ্ন জঙ্গলে অবস্থান করছিল বলে জানা যায়। তখন জঙ্গলে বাঘের উপস্থিতি টের পেয়ে জঙ্গল ঘেরার কাজ শুরু করে বনদপ্তর। জঙ্গলে খাঁচাও পাতা হয়। টোপ হিসেবে ছাগলও রাখা হয়। সন্ধে থেকে বাঘকে গভীর জঙ্গলে ফিরিয়ে দিতে একাধিকবার শব্দবাজি ফাটানো হয়। নদীতে ভাটা ছিল,আর তখনই বাঘ নদী পেরিয়ে চলে গিয়েছে বলে মনে করা হচ্ছে। বুধবার সকালে জলপথে ও জালঘেরা অংশে তল্লাশি চালিয়ে বাঘের হদিস পাওয়া যায় নি। তবে উত্তর বৈকুন্ঠপুরের জঙ্গল থেকে বেরিয়ে আজমলমারির জঙ্গলে ফিরে যাওয়ার বাঘের ছাপ পাওয়া গিয়েছে। যা দেখে বনদপ্তর নিশ্চিত যে বাঘ গভীর জঙ্গলে ফিরে গিয়েছে।

Post Views: 84

Continue Reading

Previous: ‘মার্কিন নাগরিকদের মুক্তি দিতে হবে’, ট্রাম্পের নতুন হুঁশিয়ারি
Next: ট্রুডোর পর কে হবেন কানাডার প্রধানমন্ত্রী? দৌড়ে এক ভারতীয় বংশোদ্ভূতও

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.