Skip to content
অক্টোবর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

অর্পিতা মুখার্জি, কলকাতা: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দ্রুত শুনানির আবেদন করেছিলেন তিনি, তবে পুজোর আগে শুনানি হচ্ছে না বলে খবর সূত্রের। ফলে পুজোর দিনগুলো শ্রী-ঘরেই থাকতে হবে প্রাক্তন মন্ত্রীকে।

গত ১১ মে পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিতকে গ্রেফতার করে ইডি। অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে চাকরিপ্রাপকদের নাম সুপারিশ করেছিলেন তিনি। ইডি-র দাবি, ওই তালিকায় প্রায় ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম ছিল এবং দুর্নীতির মাধ্যমে উপার্জিত টাকা প্রাক্তন মন্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে।

গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন সুজিত। প্রথমে মামলাটি ছিল বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে, গত ১৭ অগস্ট শুনানি শেষে তিনি রায়দান স্থগিত রাখেন এবং পরে মামলা থেকে অব্যাহতি নেন। এরপর মামলাটি যায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে, গত ১৩ অক্টোবর তিনি জামিনের আবেদন খারিজ করে জানান, তদন্তের বর্তমান পর্যায়ে জামিন দেওয়া যাবে না।

যদিও শুনানিতে সুজিতের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সওয়াল করেছিলেন, তদন্ত শেষ হয়ে যাওয়ার পরও তাঁর মক্কেলকে অনৈতিকভাবে জেলে আটকে রাখা হয়েছে এবং ইডি এই গ্রেফতারিকে যুক্তিসঙ্গত প্রমাণ করতে পারে না।

Continue Reading

Previous: তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে
Next: ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

সম্পর্কিত গল্প

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-16.webp

ফের জোরালো ভূমিকম্প রাশিয়ার কামচটকায়, রিখটার স্কেলে মাত্রা ৭! আতঙ্কে স্থানীয়রা

Online Desk অক্টোবর 16, 2026

You may have missed

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-16.webp

ফের জোরালো ভূমিকম্প রাশিয়ার কামচটকায়, রিখটার স্কেলে মাত্রা ৭! আতঙ্কে স্থানীয়রা

Online Desk অক্টোবর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.