Skip to content
অক্টোবর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

ওঙ্কার ডেস্ক: দিল্লিতে জাতীয় পতাকা নিয়ে মিছিল শুরুর আগেই আটক করা হল ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে। শুক্রবার নিজের বাড়ি থেকেই তাঁকে আটক করে দিল্লি পুলিশ। ‘লেহরা দো তিরঙ্গা’ নামে একটি মিছিলে যোগ দিতে বেরোনোর কয়েক মিনিট আগেই তাঁকে আটক করা হয়।

গত এক সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার পুলিশের হাতে আটক হলেন দীপকে। এর আগে মুম্বই থেকে দিল্লিতে বিমান নামার পরই তাঁকে আটক করা হয়েছিল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এ কারচুপির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদের পরিকল্পনা ছিল তাঁর।
শুক্রবারের মিছিলের অন্যতম কারণ ছিল সিজেপির দুই সদস্যের গ্রেফতারি। গত ১৩ অক্টোবর জাতীয় পতাকা হাতে নিয়ে যন্তর মন্তরে ঢোকার অভিযোগে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। তার আগের দিনই ঐতিহাসিক যন্তর মন্তরকে প্রতিবাদস্থলের মর্যাদা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

মিছিলের আগে অভিজিৎ দীপকের বাড়িতে পৌঁছয় দিল্লি পুলিশ। প্রস্তাবিত কর্মসূচি না করার নির্দেশ দিয়ে তাঁকে একটি নোটিস দেওয়া হয়। ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ নম্বর ধারায় জারি করা ওই নোটিসে বলা হয়, দিল্লির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কনট প্লেসের আশপাশে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। পাশাপাশি, প্রস্তাবিত তিরঙ্গা যাত্রার জন্য নয়াদিল্লি পুরসভা বা NDMC-র অনুমতি নেওয়া হয়নি বলেও জানানো হয়। অনুমতি ছাড়া মিছিল করলে তা আইনভঙ্গ হিসেবে গণ্য হবে বলে সতর্ক করে পুলিশ।

Continue Reading

Previous: ফের জোরালো ভূমিকম্প রাশিয়ার কামচটকায়, রিখটার স্কেলে মাত্রা ৭! আতঙ্কে স্থানীয়রা
Next: পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

সম্পর্কিত গল্প

New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-16.webp

ফের জোরালো ভূমিকম্প রাশিয়ার কামচটকায়, রিখটার স্কেলে মাত্রা ৭! আতঙ্কে স্থানীয়রা

Online Desk অক্টোবর 16, 2026
1000393937.jpg

জম্মুকাশ্মীরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাড়ির পিছন থেকে উদ্ধার পুলিশ আধিকারিকের দেহ

Online Desk অক্টোবর 16, 2026

You may have missed

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-16.webp

ফের জোরালো ভূমিকম্প রাশিয়ার কামচটকায়, রিখটার স্কেলে মাত্রা ৭! আতঙ্কে স্থানীয়রা

Online Desk অক্টোবর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.