Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বনগাঁয় ৪০ জন বিজেপি কর্মী যোগ দিল তৃণমূলে

বনগাঁয় ৪০ জন বিজেপি কর্মী যোগ দিল তৃণমূলে

Online Desk জুলাই 18, 2024
BANNNN.jpeg

প্রতীতি ঘোষ, বনগাঁ: লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী তথা ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর জয়ী হলেও ক্রমেই সেখানে আলগা হচ্ছে বিজেপির মাটি। কিছুদিন আগেই বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাগদা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে তৃণমুলের হয়ে জয়ী হয় ঠাকুরবাড়িরই আরেক সদস্য মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্না ঠাকুর। তারপর থেকেই ধীরে ধীরে বিজেপির ঘর ভেঙ্গে তৃণমূলের ঘর ভরছে বনগাঁয় ।
এবার বনগাঁয় পঞ্চায়েত হাত ছাড়া হল বিজেপির । বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল গাইঘাটা ব্লকের ফুলসরা গ্রাম পঞ্চায়েতের পাচপোতা ঢাকাপাড়া ১২৮ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য হরশিত বিশ্বাস সহ আরও ৪০জন বিজেপি কর্মীরা। প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনে গাইঘাটা ব্লকের ফুলসরা গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করে। মোট ২৪টি আসন ছিল এই গ্রাম পঞ্চায়েতে। তার মধ্যে ১২টি পায় বিজেপি, ১১টি তৃণমূল ও নির্দল ১টি। স্বাভাবিকভাবেই বোর্ড গঠন করে বিজেপি। পরবর্তীতে তৃণমূলে যোগদান করে ওই নির্দল। হিসেব অনুসারে তৃণমূল ১২ বিজেপি ১২ তে চলে আসে। তবে বুধবার বিকেলে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের কার্যলয়ে জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের হাত ধরে যোগদান করে বিজেপির পঞ্চায়েত সদস্য। যার ফলে বর্তমানে ২৪টি আসনের মধ্যে বিজেপি ১১ তৃণমূল ১৩ হয়ে যায়। এবিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, পঞ্চায়েত আমাদের দখলে হবে। বনগাঁয় আরও তিনটে পঞ্চায়েত বিজেপির দখলে আছে তারাও যোগযোগ করছে। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী ওই পঞ্চায়েত সদস্য হরশিত বিশ্বাস বলেন, ওই দলে থেকে গ্রামের কোন উন্নয়ন করতে পারছিলাম। তাই বিজেপি ছেড়ে তৃণমূলে।
প্রসঙ্গত, বিধানসভা উপনির্বাচনের আগেই বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। তারপরে আবারও দল ত্যাগ করে তৃণমূল যোগ দিল একাধিক বিজেপি কর্মীরা। তবে প্রশ্ন জাগছে, ক্রমেই কি তবে শান্তনু ঠাকুরের থেকে আস্থা হারাচ্ছেন বিজেপি কর্মীরা?

Post Views: 92

Continue Reading

Previous: পুলিশের জালে কুলতলির বেতাজ বাদশা সাদ্দাম সর্দার
Next: বিধ্বংসী আগুন! মৃত ১

সম্পর্কিত গল্প

KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
CHANDRIMA-GYANEHS.jpg

এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.