Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ঢাকার স্কুলে ভেঙে পড়ল বাংলাদেশের যুদ্ধবিমান ! নিহত ১৯, দগ্ধ হয়ে চিকিৎসাধীন ১৬৪ জন

ঢাকার স্কুলে ভেঙে পড়ল বাংলাদেশের যুদ্ধবিমান ! নিহত ১৯, দগ্ধ হয়ে চিকিৎসাধীন ১৬৪ জন

Online Desk জুলাই 21, 2025
Plane-1.jpg

ওঙ্কার ডেস্ক : ঢাকায় একটি স্কুলের উপর ভেঙে পড়ল বাংলাদেশের যুদ্ধ বিমান। আছড়ে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনের প্রাণহানির খবর মিলেছে। বহু মানুষ আহত হয়েছেন, এঁদের মধ্যে হাসপাতালে ভর্তি ১৬৪ জন। এরা বেশিরভাগই শিক্ষার্থী বলে জানা গেছে। তবে ধ্বংস স্তুপের মধ্যে আরও কতজন আটকে রয়েছেন তা এখনও স্পষ্ট নয়।

বাংলাদেশ বিমানবাহিনী সূত্রে জানা গেছে, বিমানটি উড়েছিল সে দেশের সময়ে দুপুর ১টা ৬ মিনিটে। কিছুক্ষণ পরেই বিমানটি ভেঙে পড়ে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর। বাংলাদেশের সংবাদ মাধ্যম এমনটাই জানিয়েছে। বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে স্কুলটিতে আগুন ধরে যায়। প্রশাসন জানিয়েছে, এই দুর্ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন তা এখনোও স্পষ্ট নয়। ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সেই দেশে।

এই এফ-৭ বিমানটি ভেঙে পড়ার কথা স্বীকার করেছে বাংলাদেশ বায়ুসেনা। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হত ওই বিমানটি। তবে এই দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পাইলটরা বেরিয়ে আসতে পেরেছেন কিনা সে বিষয়েও কিছু জানাতে পারেনি বাংলাদেশ বায়ুসেনা। মাইলস্টোন স্কুলের ক্যান্টিনের ছাদে, যেখানে বিমানটি ভেঙে পড়েছে সেখানে এখনো কাজ করছে দমকলের তিনটি ইঞ্জিন। আইনশৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, তাই অতিরিক্ত পুলিশি ব্যবস্থা করা হয়েছে। দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, আহত চার জনকে হেলিকপ্টারে করে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের অ্যাম্বুল্যান্সে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Post Views: 240

Continue Reading

Previous: ২১ জুলাইয়ের শহিদ মঞ্চ থেকে বিজেপিকে খোলা চ্যালেঞ্জ অভিষেকের, কড়া হুঁশিয়ারি নির্বাচন কমিশনকে
Next: বাংলা ভাষার উপর বিজেপির আক্রমণ, ২৭ জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক মমতার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.