Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই’, অন্তর্বর্তী সরকারকে কার্যত হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের সেনাপ্রধান

‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই’, অন্তর্বর্তী সরকারকে কার্যত হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের সেনাপ্রধান

Online Desk ফেব্রুয়ারি 25, 2025
wakar-uj-jaman.jpg

ওঙ্কার ডেস্ক: নির্বাচন নিয়ে এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কার্যত হুঁশিয়ারি দিলেন সেদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মোঙ্গলবার তিনি বলেন, ‘আজকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই। আমার অন্য কোনও উদ্দেশ্য নেই। একটাই ইচ্ছে, বাংলাদেশ ও জাতিকে রক্ষা করা। তাদের সুরক্ষিত জায়গায় রেখে সেনা নিবাসে ফেরত আসার আশা রাখছি।’
ওয়াকার-উজ-জামান আরও বলেন, ‘আমার মনে হয় এবার আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি, ১৮ মাসের কথা বলেছিলাম। ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। চাইব আর না যেন হিংসা ছড়ায়।’
উল্লেখ্য, সোমবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অথবা আগামী ২০২৬ সালের মার্চের মধ্যে হবে। প্রসঙ্গত, গত ৫ আগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র বিক্ষোভের মুখে পড়ে ভারতে পালিয়ে আসেন। বর্তমানে ভারতে রয়েছেন তিনি। ছাত্র বিক্ষোভের পর বাংলাদেশে দায়িত্ব নিয়েছে মহম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে ইউনুস সরকারের উপর নির্বাচন করানো নিয়ে চাপ তৈরি করেছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি। সেই আবহে এবার সেনাপ্রধানের তরফে নির্বাচন নিয়ে হুঁশিয়ারি দেওয়া হল।

Post Views: 112

Continue Reading

Previous: ছোট পর্দায় ফিরছেন কৌশানী মুখোপাধ্যায়
Next: ‘যোগীবাবু হয়তো রেগে যাবেন’, ফের মুখ্যমন্ত্রীর মুখে কুম্ভ-কথা

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

তানজিন তিশার নামে মারধোরের অভিযোগ সামিয়ার, নেপথ্যে কারণ কী?

Online Desk মার্চ 4, 2026
bangladesh.jpg

খামেনেইয়ের মৃত্যুতে মুখ খুলল বাংলাদেশ, আমেরিকা ইজরায়েলের বিরোধিতায় ঢাকা

Online Desk মার্চ 3, 2026
Dhanmundi.jpg

৩২ নম্বর ধানমুন্ডি

Online Desk মার্চ 3, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.