ওঙ্কার ডেস্ক: হাদির খুনিদের গ্রেফতারির তদন্ত কতদূর? এই বিষয়ে জানতে চেয়ে গত শনিবার অন্তর্বর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ নেতার পদত্যাগের দাবি জানিয়েছিল ইনকিলাব মঞ্চ। ঘটনার কয়েকদিন পর এ বার পদত্যাগ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী।
সূত্রের খবর, বুধবার রাতে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। খোদাবক্সের ইস্তফাপত্র গ্রহণও করেছেন রাষ্ট্রপতি। বুধবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর তরফে বিজ্ঞপ্তি দিয়ে খবরটি জানানো হয়েছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত, সে বিষয়ে সরকারি ভাবে কোনও কিছুই স্পষ্ট করে জানানো হয়নি।
ইনকিলাব মঞ্চের তরফে আবদুল্লা আল জাবের বলেছিলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে তাঁদের জনসমক্ষে এসে বলতে হবে, গত এক সপ্তাহে তদন্ত কত দূর এগিয়েছে। এর জবাব না দিতে পারলে তাঁদের পদত্যাগ করতে হবে।’ সেই সময়সীমা অতিক্রান্ত হয়ে গেলেও হাদির হত্যাকারীদের বিষয়ে কিছুই জানাতে পারেনি সে দেশের তদন্তকারী সংস্থাগুলি। সোমবার দুপুরে নিহত নেতার দলের তরফে ফের হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, অন্তর্বর্তী সরকারকে তারা সমর্থন করবে, না কি সরকার ফেলে দিতে আন্দোলন শুরু করবে— তা নিয়ে চিন্তাভানা করা হবে। এই আবহেই পদত্যাগ করলেন খোদাবক্স চৌধুরী।
প্রসঙ্গত, ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানের পর যখন অন্তর্বর্তী সরকার গড়া হয়, তখন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিন জনকে বিশেষ সহকারী হিসাবে নিয়োগ করেছিলেন ইউনূস। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের বিওঙ্কার ডেস্ক: হাদির খুনিদের গ্রেফতারির তদন্ত কতদূর? এই বিষয়ে জানতে চেয়ে গত শনিবার অন্তর্বর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ নেতার পদত্যাগের দাবি জানিয়েছিল ইনকিলাব মঞ্চ। ঘটনার কয়েকদিন পর এ বার পদত্যাগ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী।
সূত্রের খবর, বুধবার রাতে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। খোদাবক্সের ইস্তফাপত্র গ্রহণও করেছেন রাষ্ট্রপতি। বুধবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর তরফে বিজ্ঞপ্তি দিয়ে খবরটি জানানো হয়েছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত, সে বিষয়ে সরকারি ভাবে কোনও কিছুই স্পষ্ট করে জানানো হয়নি।
ইনকিলাব মঞ্চের তরফে আবদুল্লা আল জাবের বলেছিলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে তাঁদের জনসমক্ষে এসে বলতে হবে, গত এক সপ্তাহে তদন্ত কত দূর এগিয়েছে। এর জবাব না দিতে পারলে তাঁদের পদত্যাগ করতে হবে।’ সেই সময়সীমা অতিক্রান্ত হয়ে গেলেও হাদির হত্যাকারীদের বিষয়ে কিছুই জানাতে পারেনি সে দেশের তদন্তকারী সংস্থাগুলি। সোমবার দুপুরে নিহত নেতার দলের তরফে ফের হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, অন্তর্বর্তী সরকারকে তারা সমর্থন করবে, না কি সরকার ফেলে দিতে আন্দোলন শুরু করবে— তা নিয়ে চিন্তাভাবনা করা হবে। এই আবহেই পদত্যাগ করলেন খোদাবক্স চৌধুরী।
প্রসঙ্গত, ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানের পর যখন অন্তর্বর্তী সরকার গড়া হয়, তখন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিন জনকে বিশেষ সহকারী হিসাবে নিয়োগ করেছিলেন ইউনূস। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সহকারীর দায়িত্ব পেয়েছিলেন পুলিশের প্রাক্তন আইজি খোদাবক্স। শেষ সহকারীর দায়িত্ব পেয়েছিলেন পুলিশের প্রাক্তন আইজি খোদাবক্স।
