Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বিনপি-এর ভারতীয় দূতাবাস অভিযান আটকালো পুলিশ, স্মারকলিপি জমা দিলেন প্রতিনিধিরা

বিনপি-এর ভারতীয় দূতাবাস অভিযান আটকালো পুলিশ, স্মারকলিপি জমা দিলেন প্রতিনিধিরা

Online Desk ডিসেম্বর 8, 2024
20241208_173836.jpg

ওঙ্কার: পূর্ব ঘোষণা মতোই রবিবার ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল করল বিএনপি। এদিন ঢাকার নয়া পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই মিছিল। তবে ভারতীয় দূতাবাসের কাছে পৌঁছোনোর আগেই রামপুরার কাছে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় বাংলাদেশের পুলিশ। সেখান থেকে একটি প্রতিনিধিদল ভারতীয় দূতাবাসে যায় এবং স্মারকলিপি জমা দেয়। মিছিলে যোগ দিয়েছিল বিএনপির তিনটি শাখা – ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দল।
সম্প্রতি, আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসের সামনে বিক্ষোভের সময়ে নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে প্রবেশ করে যান এক দল মানুষ, স্মারকলিপিতে সেই প্রসঙ্গ উল্লেখ করেছে বিনপি, সে সঙ্গে তারা এও জানিয়েছেন দু’দেশের টানাপড়েনের সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতের অবস্থানকে ‘অবন্ধুসুলভ’ বলেও মনে হয়েছে এবং প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা ভারতের আশ্রয়ে থেকে বাংলাদেশের পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছেন। ভারতীয় দূতাবাসে জমা দেওয়া স্মারকলিপিতে বিএনপি জানিয়েছে, সমতা, পরস্পরের প্রতি আস্থা, বিশ্বাস এবং সম্মানের ভিত্তিতে দু’দেশের সম্পর্ক মজবুত হবে। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে দু’দেশের স্থিতিশীল এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রয়োজন রয়েছে বলেও মনে করছে তারা।
সোমবার বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে বিনপি প্রধান রাজনৈতিক দল হিসেবে উঠে এসেছে। সেখানে কালকের বৈঠকের আগে আজকের এই মিছিল ও স্মারকলিপি ভারত ও বাংলাদেশের পরবর্তী সম্পর্ক ও বাংলাদেশের ভবিষ্যতের নির্ণায়ক হতে পারে।

Post Views: 94

Continue Reading

Previous: মালদায় “জুয়া ” মেলা, পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে খেলায় মত্ত মহিলারাও
Next: সমবায় নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পরেই অশান্তি নন্দীগ্রামে

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.