Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হতে পারে, জানালেন ইউনুস

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হতে পারে, জানালেন ইউনুস

Online Desk জুন 13, 2025
20250613_171935.jpg

ওঙ্কার ডেস্ক: গত সপ্তাহে ঈদুজ্জোহার দিনে জাতির উদ্দেশে ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস বলেছিলেন, আগামী ২০২৬ সালের এপ্রিল মাসে সে দেশে সাধারণ নির্বাচন হবে বলে। তবে শুক্রবার তিনি নির্বাচন প্রসঙ্গে ভিন্ন কথা শুনিয়েছেন। এদিন প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেও নির্বাচন করা যেতে পারে।

শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুসের বৈঠক হয়। সেই বৈঠকে তিনি বলেছেন, সব প্রস্তুতি শেষ করা গেলে ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহেও অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। তবে সে ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের যে লক্ষ্য সংস্কার ও বিচারের বিষয়ে, তা অর্জন করা করতে হবে।

বর্তমানে ব্রিটেন সফরে রয়েছেন মহম্মদ ইউনুস। শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টায় তারেক রহমানের সঙ্গে বৈঠক হয় তাঁর। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয়। সাংবাদিক সম্মেলনে ছিলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনের দিন এগিয়ে নিয়ে আসার কথা বলায় ইউনুসকে ধন্যবাদ জানান বিএনপি নেতা তারেক।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে আসেন। মূলত ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে দেশ ছাড়েন তিনি। হাসিনার দেশ ত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হন নোবেলবিজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। ইউনুস ক্ষমতার আসনে বসার পর থেকে দ্রুত নির্বাচনের দাবি তুলে আসছে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল বিএনপি।

Post Views: 155

Continue Reading

Previous: বিএসএফ-এর বিরুদ্ধে হয়রানির অভিযোগ , ডেপুটেশন দিনহাটায়
Next: বাংলাদেশে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুরের ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিবৃতি দিল ইউনুস সরকার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.