Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত, দীপু খুনে সে দেশে চলছে ধরপাকড়

বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত, দীপু খুনে সে দেশে চলছে ধরপাকড়

Online Desk ডিসেম্বর 27, 2025
ranadhir.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসকে পিটিয়ে ও পুড়িয়ে খুন করা হয়েছে। তার কিছু দিনের মধ্যে অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামের আরেক হিন্দু যুবককে পিটিয়ে খুন করেছে উন্মত্ত জনতা। পরপর সংখ্যালঘুদের উপর এই হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার।

শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে কট্টরপন্থীদের হাতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ-সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে অবিরাম হামলা গুরুতর উদ্বেগের বিষয়।’ তিনি আরও বলেন, ‘আমরা সকলেই বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে অবগত। আমরা বিষয়টি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে আমাদের অবস্থান কী ছিল, কী হওয়া উচিত এবং কী হবে, সে বিষয়ে ধারাবাহিক ভাবে অবহিত করছি।’

অন্য দিকে দীপুর খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে আরও ছয় জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। সব মিলিয়ে ওই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮। পাশাপাশি দীপুকে পিটিয়ে খুনের সময় ঘটনাস্থলে যাঁরা ছিলেন, বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে তাঁদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে। উল্লেখ্য, বাংলাদেশের তরুণ নেতা ওসমান হাদিকে গুলি করে খুন করার পর অশান্ত হয়ে ওঠে পদ্মাপাড়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে থাকেন মানুষ। সেই আবহে একাধিক অশান্তির ঘটনা ঘটে। গত ১৮ ডিসেম্বর বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকায় দীপুচন্দ্র দাসকে খুন করে হিংস্র জনতা। ধর্ম অবমাননার অভিযোগ তুলে তাঁকে পিটিয়ে মেরে জ্বালিয়ে দেয় উগ্রপন্থীরা।

Post Views: 123

Continue Reading

Previous: কেক কেটে ৬০ বছরের জন্মদিন উদযাপন সালমানের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
Next: লালকেল্লার গাড়ি বিস্ফোরণে ব্যবহৃত হয়েছিল ৪০ কেজি বিস্ফোরক, জানালেন শাহ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.