Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুজোর আগে ধামাকা অফার

পুজোর আগে ধামাকা অফার

Online Desk সেপ্টেম্বর 21, 2024
ilish.png

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলাঃ বর্ষার মেজাজ হবে পরিপূর্ণ। থালা চেটেও হবে সাফ। এবছরের বাঙ্গালির আশা হচ্ছে পূর্ণ।ইলিশ আসছে। আরে হ্যাঁ তবে আর বলছি কি! বাংলাদেশ সরকার এবার অনুমতি পেল এবাংলায় ইলিশ পাঠানোর। ১,২ নয়, পুরো তিন হাজার টন। শনিবার গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানেই অনুমতি মেলে তিন হাজার টন ইলিশ পাঠানোর।ভারতের ‘ফিশ ইম্পোর্টাস অ্যাসোসিয়েশন’ এর তরফে জানা গেছে, প্রতিবারের মত ১০ সেপ্টেম্বর এর মধ্যে ইলিশের রপ্তানি হতো। যা এবছরে একেবারেই হয়নি। কারণ, রপ্তানি বন্ধ রেখেছিল বাংলাদেশ।তারা জানায়, অভ্যন্তরীণ এই সিদ্ধান্ত সম্পূর্ণ অভ্যন্তরীণ চাহিদার কারণেই।
বিজ্ঞপ্তিতে জানা গেছে ভারত থেকে পূর্বের আবেদনকারী ব্যাবসায়িদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে নতুন আবেদন কারিদের ২৪ সেপ্টেম্বর এর মধ্যে করতে হবে।
‘ফিশ ইম্পোর্টাস অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ জানিয়েছেন, ‘‘মাছ আসছে নিশ্চিত। একটা জটিলতা তৈরি হয়েছিল। তবে মাছের দাম কতটা কী হবে, বলা সম্ভব নয়। এমনিতেই ইলিশের দাম আকাশছোঁয়া! যদি পরিমাণে বেশি আসে, তবেই দাম কম হবে। নয়তো দাম বেশিই থাকবে।’’
‘ফিশ ইম্পোর্টাস অ্যাসোসিয়েশন চিঠি পাঠিয়েছিল ইলিশের দাবি জানিয়ে । বাংলাদেশের মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার চিঠির উত্তরে জানান, ‘‘ ওপার বাংলাকে শারদীয়ার শুভেচ্ছা। কিন্তু বন্ধুদের বঞ্চিত করে আর ইলিশ পাঠান সম্ভব হচ্ছে না।’’ ফরিদা জানিয়েছেন, দেশে ইলিশের জোগান কম। এখন ইলিশ রফতানি করলে বাংলাদেশে জোগান কম পরে যাবে। তিনি বলেছিলেন, ‘‘সর্বোচ্চ প্রচেষ্টা করেও এখনও পর্যন্ত এক কেজি ওজনের ইলিশের দাম হাজার টাকার মধ্যে আনতে পারিনি। এই অবস্থায় আমাদের অক্ষমতা স্বীকার করে ভারত এবং বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীর কাছে ক্ষমা চাইছি।’’ মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তিকালীন সরকার ডিমের পর আলু,পেয়াজ রপ্তানিকে স্বাভাবিক রাখার আর্জি জানিয়েছেন।

Post Views: 100

Continue Reading

Previous: তিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডুতে গরুর চর্বি মাছের তেল! মামলা দায়ের সুপ্রিম কোর্টে
Next: হোর্ডিং বিতর্কে কে কাকে দেয় টেক্কা?

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.