Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে ফের আক্রান্ত ইসকনের সদস্য

বাংলাদেশে ফের আক্রান্ত ইসকনের সদস্য

Online Desk ডিসেম্বর 10, 2024
iskcon-bangla.jpg

ওঙ্কার বাংলা ডেস্ক: বাংলাদেশে আবার ইসকনের সদস্যের উপর হামলার অভিযোগ। ঢাকার উত্তরায় ইসকনের এক সদস্যের ওপর সোমবার রাতে বেশ কিছু দুষ্কৃতী হামলা করেছে বলে অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে সরব হয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করে তিনি রাষ্ট্রপুঞ্জের কাছে আর্জি জানিয়েছেন।
রাধারমন দাস সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিয়ো শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি কাঁদছেন। তিনি নিজেকে সুনীল সরকার বলে পরিচয় দিয়েছেন। তাঁর দাবি, তিনি ইসকনের সদস্য। সোমবার রাতে ঢাকার উত্তরাতে তাঁর উপর হামলা হয়েছে বলে জানান তিনি। একদল মৌলবাদী দুষ্কৃতী তাঁর উপর হামলা করেছে বলে অভিযোগ। আঘাতের ফলে তাঁর মাথা ফেটে গিয়েছে। সামাজিক মাধ্যমে লাইভ করে তিনি অভিযোগ করেন, কিছু হলেই মৌলবাদীরা দেশ ছেড়ে চলে যেতে বলেন। তিনি প্রশ্ন করেন, এই দেশ কি আমাদের নয়? কেন দেশ ছেড়ে চলে যাব?
সোমবার ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী ঢাকা সফর করেছেন। বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন। সাক্ষাৎ করেছেন মহম্মদ ইউনুসের সঙ্গেও। দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার কথা বলা হয়েছে। কিন্তু তার পরেও পদ্মাপাড়ে হিন্দুদের উপর হামলার ঘটনায় মুখ পুড়ল মহম্মদ ইউনুস সরকারের।

Post Views: 91

Continue Reading

Previous: বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে,বিক্ষোভ কর্মসূচি ইস্টবেঙ্গল সমর্থকদের
Next: দিঘা সফরে মুখ্যমন্ত্রী, খতিয়ে দেখবেন জগন্নাথ মন্দিরের কাজ

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.