Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ইউনুস সরকারের বিরুদ্ধে আন্দোলনে বাংলাদেশের সরকারি কর্মচারীরা

ইউনুস সরকারের বিরুদ্ধে আন্দোলনে বাংলাদেশের সরকারি কর্মচারীরা

Online Desk মে 27, 2025
IMG-20250527-WA0004.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার আমলের ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধন করেছে। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ অনুমোদন করা হয়। এর পর রবিবার গেজেট আকারে জারি হয়। আর এর প্রতিবাদে আন্দোলনে নামেন সে দেশের সরকারি কর্মীদের বড় একটি অংশ।

টানা চার দিন ধরে ঢাকায় সরকারি সচিবালয়ের ভিতর বিক্ষোভ অবস্থান করছেন বিভিন্ন দফতর এবং বিভাগের কর্মীরা। মঙ্গলবারও সেই বিক্ষোভ অব্যাহত। এই আন্দোলনের জেরে কার্যত অস্বস্তিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। দাবিপূরণ না-হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের সরকারি কর্মচারীরা।

নতুন অধ্যাদেশ অনুযায়ী, বাংলাদেশের কোনও সরকারি কর্মচারী যদি সরকার বা প্রশাসনের প্রতি আনুগত্যের পরিপন্থী এমন কোনও কাজ করেন, তা হলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে। শুধু তাই নয়, কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়া ছুটি নিলে চাকরি হারাতে হতে পারে। পাশাপাশি সহকর্মীকেও অযৌক্তিক কারণে ছুটি নিতে প্ররোচিত করলে শাস্তি হতে পারে। এ ছাড়া নির্দিষ্ট কাজ করতে ব্যর্থ হলে সরকারি কর্মীদের চাকরি হারাতে পারে।

অধ্যাদেশ অনুযায়ী কোনও কর্মচারী দোষী সাব্যস্ত হলে কেন তাঁকে শাস্তি দেওয়া হবে না, তা জানাতে হবে। তার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে জবাব দিতে হবে বলে জানানো হয়েছে। শাস্তি পেলে সংশ্লিষ্ট কর্মচারী ৩০ দিনের মধ্যে আদালতে যেতে পারবে।

Post Views: 256

Continue Reading

Previous: রেলের উচ্ছেদের প্রতিবাদে এবার রাস্তায় নেমে প্রতিবাদ তৃণমূলের
Next: পরিচালকের আসন ছেড়ে এবার অভিনেতা রূপে সৃজিত মুখোপাধ্যায়, কোথায় দেখা যাবে তাঁকে?

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.